নিজস্ব প্রতিবেদকঃ
নিউ যুগান্তর পত্রিকার সম্মানিত সম্পাদক মোঃ আবুল কাশেম স্যারের হাতের সফল অস্ত্রোপচার আজ শনিবার বিকালে পপুলার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সম্পন্ন হয়েছে। দেশের স্বনামধন্য হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এই অপারেশন সম্পন্ন হয় এবং বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
জানা গেছে, গত৭দিন ধরে হাতে জটিল সমস্যায় ভুগছিলেন তিনি। অবশেষে চিকিৎসকদের পরামর্শে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত সময়ে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তার পরিবার-পরিজন, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা।
চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন সফল হয়েছে এবং ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন। সম্পূর্ণ সুস্থ হতে কিছুদিন বিশ্রাম ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলার প্রয়োজন রয়েছে।
এদিকে সম্পাদক স্যারের দ্রুত সুস্থতা কামনা করে ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে দোয়া ও শুভকামনা জানানো হয়েছে। সহকর্মী, সাংবাদিক মহল ও পাঠকরা আশা প্রকাশ করেছেন—তিনি খুব শিগগিরই সুস্থ হয়ে আবারও তার দায়িত্বপূর্ণ কর্মজীবনে ফিরে আসবেন।
সবার প্রার্থনা ও ভালোবাসায় তিনি দ্রুত আরোগ্য লাভ করবেন—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। সাভার সার্কেলের আওতায়াধীন একটি কুচক্রী মহলের নিঃসঙ্গ হামলার শিকার হয়েছে তিনি ডান হাতে কনিষ্ঠ আঙ্গুল ভেঙ্গে যায় ঢাকা পিজি হাসপাতালের দু’জন ডঃ এর তত্যাবধায়নে আজ শনিবার বিকালে পপুলার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সম্পূর্ণ হয়েছে। অপারেশন সম্পন্ন করতে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ উপস্থিত ছিলেন নিউ যুগান্তর পত্রিকার বার্তা সম্পাদক মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল সহ আশা করছি আগামী কিছুদিনের মধ্যেই উনাকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
মন্তব্য করুন