মোঃ শহীদুল ইসলাম,বিশেষ প্রতিবেদকঃ
১ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৮ জন

আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: পুলিশ সংস্কার ও সহযোগিতা জোরদারে গুরুত্ব।

 

মোঃ শহীদুল ইসলাম,বিশেষ প্রতিবেদকঃ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত Kevin Kelly।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ সাক্ষাৎকে ঘিরে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারের নতুন সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে।

সাক্ষাৎকালে আইন-শৃঙ্খলা রক্ষা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণ বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

রাষ্ট্রদূত কেভিন কেলি বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার উদ্যোগের প্রশংসা করে বলেন, আধুনিক ও জনবান্ধব পুলিশিং গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, প্রযুক্তিনির্ভর পুলিশিং, মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডে সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আয়ারল্যান্ড প্রয়োজনীয় সহায়তা দিতে আগ্রহী।

এ সময় উভয় পক্ষ ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
আইজিপি মোঃ আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের সংস্কার কর্মসূচি, সেবামুখী পুলিশিং এবং পেশাগত মানোন্নয়নের নানা উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

তিনি বলেন, পুলিশ বাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও জনগণমুখী করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে ১১ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা।

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৭৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২।

বরানগর নবারুণ সংঘের উদ্যোগে- বিধায়ক সজল ঘোষ কে সম্মাননা জ্ঞাপন ও মিলন ভোজের আয়োজন।

বিজয়নগরে ত্রাণের চালে দুর্গন্ধ, পঁচা চাল বিতরণের অভিযোগ।

সঙ্গীর মৃত্যু মেনে নিতে পারেনি ভেড়ার দল, রাস্তায় দাঁড়িয়ে রইল দুই ঘণ্টা।

তানোরে ৫ কেজি গাঁজাসহ ট্রাক চালক-হেলপার আটক।

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন।

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার।

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা।

বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি।

১০

উন্নয়নের মহাসড়কে ঠাকুরগাঁও, কথা রেখেছেন মির্জা ফখরুল।

১১

বড়ইবাড়ী এ.কে.ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজ এড হক কমিটি সভাপতিকে ঘিরে উত্তেজনা, মানববন্ধন।

১২

বিদেশিদের হেনস্তাকারী রাজশাহীর আকাশের বিলাসী জীবন।

১৩

ঔষধশূন্য ২৮ কমিউনিটি ক্লিনিক, ভোগান্তিতে হাজারো পরিবার।

১৪

গাজীপুরে টঙ্গীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরে।

১৫

বিজিবি’র সফল অভিযানে রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ।

১৬

মামলা থাকলেও বহাল তবিয়তে অফিস করছেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী, ক্ষোভ জনমনে।

১৭

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী লাল চুড়ি পরুন: নাসির উদ্দিন পাটোয়ারী।

১৮

টঙ্গীতে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, আটক স্বামী।

১৯

ঠাকুরগাঁওয়ের তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে: ফখরুল কন্যা ডক্টর শামারুহ মির্জা।

২০