স্টাফ রিপোর্টার, বোয়ালমারী ফরিদপুরঃ
২ এপ্রিল ২০২৬, ২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৪ জন

আলফাডাঙ্গার নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অনিয়মের অভিযোগ।

 

স্টাফ রিপোর্টার, বোয়ালমারী ফরিদপুর:

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন শূন্য থাকায় ভারপ্রাপ্ত দায়িত্ব প্রদানকে কেন্দ্র করে নানা অনিয়ম ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, নির্ধারিত সময়সীমা অতিক্রম করে একজন সহকারী শিক্ষক বেআইনিভাবে দীর্ঘদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন, যা শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।
জানা যায়, বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য হলে সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) মাওলানা দবির হোসেনকে এক মাসের জন্য প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, কোনো নতুন রেজুলেশন বা অনুমোদন ছাড়াই তিনি প্রায় ১৭ থেকে ১৮ মাস ধরে একই দায়িত্ব পালন করে আসছেন। উল্লেখ্য, তিনি উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন।
স্থানীয়দের দাবি, একজন সহকারী শিক্ষককে দীর্ঘ সময় প্রধান শিক্ষকের দায়িত্বে রাখায় বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। তারা মনে করছেন, এতে শিক্ষার মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এছাড়াও বিদ্যালয়ে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ইংরেজি বিষয়ে কোচিং পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে কম্পিউটার বিষয়ের একজন শিক্ষককে, যদিও প্রতিষ্ঠানে ইংরেজি বিষয়ের শিক্ষক কর্মরত রয়েছেন। বিষয়টি নিয়েও অভিভাবক ও সচেতন মহলে অসন্তোষ দেখা দিয়েছে।
নওয়াপাড়া গ্রামের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রধান শিক্ষক নিয়োগ যদি আইনি জটিলতার কারণে বিলম্বিত হয়, তাহলে প্রশাসনিক ও একাডেমিকভাবে দক্ষ কোনো সিনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া উচিত ছিল। তুলনামূলকভাবে অদক্ষ একজন সহকারী শিক্ষককে দীর্ঘ সময় দায়িত্বে রাখার ফলে বিদ্যালয়ের শিক্ষার মান কমে যাচ্ছে এবং প্রশাসনিক কার্যক্রমেও গতি নেই।”
উল্লেখ্য, বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে ১১ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা।

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৭৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২।

বরানগর নবারুণ সংঘের উদ্যোগে- বিধায়ক সজল ঘোষ কে সম্মাননা জ্ঞাপন ও মিলন ভোজের আয়োজন।

বিজয়নগরে ত্রাণের চালে দুর্গন্ধ, পঁচা চাল বিতরণের অভিযোগ।

সঙ্গীর মৃত্যু মেনে নিতে পারেনি ভেড়ার দল, রাস্তায় দাঁড়িয়ে রইল দুই ঘণ্টা।

তানোরে ৫ কেজি গাঁজাসহ ট্রাক চালক-হেলপার আটক।

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন।

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার।

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা।

বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি।

১০

উন্নয়নের মহাসড়কে ঠাকুরগাঁও, কথা রেখেছেন মির্জা ফখরুল।

১১

বড়ইবাড়ী এ.কে.ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজ এড হক কমিটি সভাপতিকে ঘিরে উত্তেজনা, মানববন্ধন।

১২

বিদেশিদের হেনস্তাকারী রাজশাহীর আকাশের বিলাসী জীবন।

১৩

ঔষধশূন্য ২৮ কমিউনিটি ক্লিনিক, ভোগান্তিতে হাজারো পরিবার।

১৪

গাজীপুরে টঙ্গীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরে।

১৫

বিজিবি’র সফল অভিযানে রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ।

১৬

মামলা থাকলেও বহাল তবিয়তে অফিস করছেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী, ক্ষোভ জনমনে।

১৭

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী লাল চুড়ি পরুন: নাসির উদ্দিন পাটোয়ারী।

১৮

টঙ্গীতে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, আটক স্বামী।

১৯

ঠাকুরগাঁওয়ের তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে: ফখরুল কন্যা ডক্টর শামারুহ মির্জা।

২০