স্টাফ রিপোর্টার, আদিলুর রহমান আদিলঃ
২ এপ্রিল ২০২৬, ৪:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৭ জন

ময়মনসিংহ ত্রিশালে তিন বছরের শিশু হত্যার ঘটনায় সৎ মা ও বাবা গ্রেফতার।

 

স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান আদিলঃ

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় তিন বছরের শিশু লাবিবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তার ঘাতক পিতা সোহাগ মিয়া এবং সৎ মা জাকিয়া আক্তারকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১ এপ্রিল বুধবার সন্ধ্যায় রায়ের গ্রামের রাস্তার পাশে শিশুর মরদেহ পাওয়া যায়। স্থানীয়রা পুলিশকে জানান, পারিবারিক কলহের কারণে শিশুর মা লামিয়া তার পিতার বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার দিন দুপুর আনুমানিক ১ টার সময় শিশুর পিতা সোহাগ মিয়া শ্বশুরবাড়িতে এসে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে যায়। একই দিন সন্ধ্যায় তাকে পুনরায় নানার বাড়িতে ফিরিয়ে দেওয়ার কথা ছিল।

স্থানীয়দের নজরে শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখা যাওয়ার পর ত্রিশাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ অভিযান চালিয়ে গত ২ এপ্রিল রাত ৩ টার দিকে গফরগাঁও থানার যশোরা ইউনিয়নের বাখুরা গ্রাম থেকে নিহতের পিতা সোহাগ মিয়া (৩০) ও সৎ মা জাকিয়া আক্তার (২৮)কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ মিয়া স্বীকার করেছেন, পূর্বপরিকল্পিতভাবে তিনি নিজ সন্তানকে গলা টিপে হত্যা করেছেন এবং মৃতদেহ ফেলে চলে গেছেন।

গ্রেফতারকৃত সোহাগ মিয়াকে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামি জাকিয়া আক্তারকেও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিহত শিশুর মা লামিয়া ত্রিশাল থানায় সোহাগ মিয়া ও জাকিয়া আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। আজ সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানিয়েছে, এ সংক্রান্ত অন্যান্য আইনগত কার্যক্রম এখনও প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে ১১ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা।

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৭৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২।

বরানগর নবারুণ সংঘের উদ্যোগে- বিধায়ক সজল ঘোষ কে সম্মাননা জ্ঞাপন ও মিলন ভোজের আয়োজন।

বিজয়নগরে ত্রাণের চালে দুর্গন্ধ, পঁচা চাল বিতরণের অভিযোগ।

সঙ্গীর মৃত্যু মেনে নিতে পারেনি ভেড়ার দল, রাস্তায় দাঁড়িয়ে রইল দুই ঘণ্টা।

তানোরে ৫ কেজি গাঁজাসহ ট্রাক চালক-হেলপার আটক।

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন।

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার।

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা।

বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি।

১০

উন্নয়নের মহাসড়কে ঠাকুরগাঁও, কথা রেখেছেন মির্জা ফখরুল।

১১

বড়ইবাড়ী এ.কে.ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজ এড হক কমিটি সভাপতিকে ঘিরে উত্তেজনা, মানববন্ধন।

১২

বিদেশিদের হেনস্তাকারী রাজশাহীর আকাশের বিলাসী জীবন।

১৩

ঔষধশূন্য ২৮ কমিউনিটি ক্লিনিক, ভোগান্তিতে হাজারো পরিবার।

১৪

গাজীপুরে টঙ্গীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরে।

১৫

বিজিবি’র সফল অভিযানে রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ।

১৬

মামলা থাকলেও বহাল তবিয়তে অফিস করছেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী, ক্ষোভ জনমনে।

১৭

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী লাল চুড়ি পরুন: নাসির উদ্দিন পাটোয়ারী।

১৮

টঙ্গীতে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, আটক স্বামী।

১৯

ঠাকুরগাঁওয়ের তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে: ফখরুল কন্যা ডক্টর শামারুহ মির্জা।

২০