নিজস্ব প্রতিবেদকঃ
দেশের স্বনামধন্য মাল্টিমিডিয়া এওয়ান নিউজ টিভি চ্যানেলের গাজীপুর জেলা প্রতিনিধি এম এ আজিজ সহযোদ্ধা সাংবাদিকের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় দৈনিক নিউ যুগান্তর পত্রিকার বার্তা সম্পাদক ও চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার সম্পাদক মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল।
এক শোকবার্তায় তিনি বলেন, “এওয়ান টিভির এই সহযোদ্ধা সাংবাদিক এম এ আজিজ অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি ছিলেন একজন নিষ্ঠাবান ও সাহসী সংবাদকর্মী, যিনি পেশাগত দায়িত্ব পালনে সবসময় আন্তরিকতা নিয়ে স্বাধীন ভাবে কাজ করেছিলেন।”
তিনি আরও বলেন, “তার মৃত্যুতে সাংবাদিক সমাজ এক নিবেদিতপ্রাণ কর্মীকে হারালো। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”
সম্পাদক মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে সম্প্রতি এই সাংবাদিক ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমে নামাজের জানাজায় সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে উক্ত জানাজায় অংশ নিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করবো।
এই প্রত্যাশায় রইলাম সহযোদ্ধা সাংবাদিক জীবন দেওয়ান উজ্জ্বল।
মন্তব্য করুন