মোঃ শহীদুল ইসলাম,শেষ প্রতিবেদকঃ
৮ এপ্রিল ২০২৬, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৬ জন

বিপুল মজুদ উন্মোচিত, তেলের কৃত্রিম সংকটের নেপথ্যে সিন্ডিকেট” র‍্যাব-৭’র সাঁড়াশি অভিযান।

মোঃ শহীদুল ইসলাম,শেষ প্রতিবেদকঃ

চট্টগ্রাম নগরীতে ভোজ্যতেলের বাজারে অস্থিরতা ও কৃত্রিম সংকটের অভিযোগের প্রেক্ষাপটে র‍্যাব-৭’র সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মজুদ তেলের সন্ধান পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে তেল মজুদ, অনুমোদনবিহীন লেভেলিং এবং পুনরায় বোতলজাতকরণের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিল বলে অভিযোগ উঠেছে।

৮ এপ্রিল ২০২৬ তারিখে পরিচালিত এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর সমন্বয়ে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এতে অবৈধ লেভেলিং, গোপন মজুদ ও অস্বাস্থ্যকর পরিবেশে তেল সংরক্ষণের একাধিক প্রমাণ পাওয়া যায়।

অভিযানের প্রথম ধাপে অক্সিজেন মোড় এলাকায় একটি প্রতিষ্ঠানে বিএসটিআই অনুমোদন ছাড়াই ভোজ্যতেল পুনরায় বোতলজাত করার প্রমাণ মেলে। সেখান থেকে ১,০৪২ লিটার তেল জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং ভেজাল মিশ্রণের আশঙ্কা বাড়ায়।

পরবর্তীতে দুই নম্বর গেট নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৯,৬০০ লিটার তেল গোপনে মজুদের প্রমাণ পাওয়া যায়। অভিযোগ রয়েছে, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে এসব তেল সংরক্ষণ করা হচ্ছিল। এ অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই এলাকায় কর্ণফুলী কমপ্লেক্সে পরিচালিত আরেক অভিযানে প্রায় ১২,০০০ লিটার তেল অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্টদের ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বাজার নিয়ন্ত্রণ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে, যার প্রভাব সরাসরি ভোক্তাদের ওপর পড়ছে। এতে সাধারণ মানুষ বাধ্য হয়ে বেশি দামে নিম্নমানের পণ্য কিনতে হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, অনুমোদনবিহীন লেভেলিং ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ তেলের গুণগত মান নষ্ট করে এবং খাদ্যজনিত রোগের ঝুঁকি বাড়ায়। দীর্ঘদিন মজুদ রাখা তেল বাজারে সরবরাহ করা হলে তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

র‍্যাব-৭ জানিয়েছে, অবৈধ মজুদদারি, ভেজাল ও অনুমোদনবিহীন কার্যক্রমের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। বাজার স্থিতিশীল রাখা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, নগরীর সাধারণ ব্যবসায়ীরা এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছিল। নিয়মিত অভিযান পরিচালিত হলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং সৎ ব্যবসায়ীরা উপকৃত হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে ১১ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা।

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৭৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২।

বরানগর নবারুণ সংঘের উদ্যোগে- বিধায়ক সজল ঘোষ কে সম্মাননা জ্ঞাপন ও মিলন ভোজের আয়োজন।

বিজয়নগরে ত্রাণের চালে দুর্গন্ধ, পঁচা চাল বিতরণের অভিযোগ।

সঙ্গীর মৃত্যু মেনে নিতে পারেনি ভেড়ার দল, রাস্তায় দাঁড়িয়ে রইল দুই ঘণ্টা।

তানোরে ৫ কেজি গাঁজাসহ ট্রাক চালক-হেলপার আটক।

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন।

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার।

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা।

বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি।

১০

উন্নয়নের মহাসড়কে ঠাকুরগাঁও, কথা রেখেছেন মির্জা ফখরুল।

১১

বড়ইবাড়ী এ.কে.ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজ এড হক কমিটি সভাপতিকে ঘিরে উত্তেজনা, মানববন্ধন।

১২

বিদেশিদের হেনস্তাকারী রাজশাহীর আকাশের বিলাসী জীবন।

১৩

ঔষধশূন্য ২৮ কমিউনিটি ক্লিনিক, ভোগান্তিতে হাজারো পরিবার।

১৪

গাজীপুরে টঙ্গীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরে।

১৫

বিজিবি’র সফল অভিযানে রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ।

১৬

মামলা থাকলেও বহাল তবিয়তে অফিস করছেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী, ক্ষোভ জনমনে।

১৭

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী লাল চুড়ি পরুন: নাসির উদ্দিন পাটোয়ারী।

১৮

টঙ্গীতে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, আটক স্বামী।

১৯

ঠাকুরগাঁওয়ের তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে: ফখরুল কন্যা ডক্টর শামারুহ মির্জা।

২০