জাহাঙ্গীর আলম,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন কসবা পৌরসভাস্থ টি,আলী মোড় এলাকায় চেকপোস্ট করাকালে ০১টি সাদা রংয়ের টয়োটা প্রাইভেটকার আটক করে। এ সময় প্রাইভেটকারটি তল্লাশী করে ০৮(আট) কেজি গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। মোঃ ইমাম কাউসার (৩৮)
পিতা- মোঃ আবু হানিফ
মাতা-মৃত রফিজা বেগম
গ্রাম-বাদে কলমেশ্বর
থানা- গাজীপুর সদর
জেলা- গাজীপুর
এ-সংক্রান্ত কসবা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন