ডুয়েট প্রতিনিধি, গাজীপুরঃ
২৯ এপ্রিল ২০২৬, ৯:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৫ জন

ডুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও অনিয়মিত শিক্ষার্থীদের সিট বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল।

 

ডুয়েট প্রতিনিধি, গাজীপুরঃ

রাজনীতি নিষিদ্ধ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের তৎপরতা ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বাড়ছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) রাত ৯টায় ডুয়েট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিলে বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশ নেন এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—
১) ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের বিদ্যমান সিদ্ধান্ত কঠোরভাবে কার্যকর করা,
২) অবৈধ ও অনিয়মিত হল সিট বরাদ্দ বাতিল করা,
৩) দখলকৃত হল সিট উদ্ধার করে প্রকৃত শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা।

শিক্ষার্থীরা জানান, এসব দাবির বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ সমাবেশেরও ঘোষণা দেওয়া হয়েছে। তারা একটি শান্তিপূর্ণ, শিক্ষাবান্ধব ও সুশৃঙ্খল ক্যাম্পাস গঠনে সকলের অংশগ্রহণ কামনা করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে ১১ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা।

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৭৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২।

বরানগর নবারুণ সংঘের উদ্যোগে- বিধায়ক সজল ঘোষ কে সম্মাননা জ্ঞাপন ও মিলন ভোজের আয়োজন।

বিজয়নগরে ত্রাণের চালে দুর্গন্ধ, পঁচা চাল বিতরণের অভিযোগ।

সঙ্গীর মৃত্যু মেনে নিতে পারেনি ভেড়ার দল, রাস্তায় দাঁড়িয়ে রইল দুই ঘণ্টা।

তানোরে ৫ কেজি গাঁজাসহ ট্রাক চালক-হেলপার আটক।

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন।

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার।

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা।

বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি।

১০

উন্নয়নের মহাসড়কে ঠাকুরগাঁও, কথা রেখেছেন মির্জা ফখরুল।

১১

বড়ইবাড়ী এ.কে.ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজ এড হক কমিটি সভাপতিকে ঘিরে উত্তেজনা, মানববন্ধন।

১২

বিদেশিদের হেনস্তাকারী রাজশাহীর আকাশের বিলাসী জীবন।

১৩

ঔষধশূন্য ২৮ কমিউনিটি ক্লিনিক, ভোগান্তিতে হাজারো পরিবার।

১৪

গাজীপুরে টঙ্গীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরে।

১৫

বিজিবি’র সফল অভিযানে রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ।

১৬

মামলা থাকলেও বহাল তবিয়তে অফিস করছেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী, ক্ষোভ জনমনে।

১৭

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী লাল চুড়ি পরুন: নাসির উদ্দিন পাটোয়ারী।

১৮

টঙ্গীতে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, আটক স্বামী।

১৯

ঠাকুরগাঁওয়ের তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে: ফখরুল কন্যা ডক্টর শামারুহ মির্জা।

২০