বিশেষ প্রতিবেদকঃ
২০ মে ২০২৬, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা।

 

বিশেষ প্রতিবেদকঃ

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার ও গতিশীল করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা চট্টগ্রাম রেলওয়ে সি.আর.বি এলাকার তাসফিয়া গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতেই সংগঠনের প্রতিষ্ঠাতা প্রয়াত আলতাফ হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি-নির্ধারণী পরিষদের মহাসচিব মুহাম্মদ মনজুর হোসেন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি আতিকুর রহমান আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাসুদ আলম সাগর, সাধারণ সম্পাদক ও মাই টিভির ব্যুরো চিফ মো. নুরুল কবির, চট্টগ্রাম মহানগর কমিটির উপদেষ্টা এস. এম. আজিজ, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, কবি ও প্রাবন্ধিক মো. কামরুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম জাহিদ, মোহাম্মদ আমিনুল হক রিপন, চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক আবদুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম আপন, শহিদুল ইসলাম লিটন ও আবদুল হালিম নীরবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান, শহিদুল ইসলাম ও সুমন সেন, প্রকৌশলী মো. লোকমান গাজী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদুল হাসান মোস্তফা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম মিন্টু ও মো. রিয়াজ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ কায়সার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. নুরুল আবসার কায়সার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৈনিক ঘোষণা পত্রিকার নিজস্ব প্রতিবেদক মো. শহিদুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. জামাল উদ্দিন, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, পরিকল্পনা ও গবেষণা বিষয়ক সম্পাদক বিধান ঘোষ (লিটন), কার্যকরী সদস্য হাসান রনি, জয়ন্ত দে, কামাল উদ্দিন লিটনসহ কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মনজুর হোসেন বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব অনেক বেশি। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে কেন্দ্র থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”
প্রধান বক্তা আতিকুর রহমান আজাদ বলেন, “সাংবাদিকতা বর্তমানে একটি চ্যালেঞ্জপূর্ণ পেশা। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা এবং সাংগঠনিক ঐক্যের মাধ্যমে জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও এগিয়ে নিতে হবে।”
উপদেষ্টা এস. এম. আজিজ বলেন, “সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও নতুন প্রজন্মের সাংবাদিকদের সঠিক দিকনির্দেশনা দিতে সংগঠনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধই একটি সংগঠনের মূল শক্তি।”
চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাসুদ আলম সাগর বলেন, “চট্টগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থা একটি সুসংগঠিত ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। সাংবাদিকদের অধিকার আদায়, কল্যাণমূলক কার্যক্রম এবং পেশাগত মানোন্নয়নে সংগঠনকে আরও সক্রিয় হতে হবে।”
সাধারণ সম্পাদক ও মাই টিভির ব্যুরো চিফ মো. নুরুল কবির বলেন, “সাংবাদিকদের মধ্যে ঐক্য, আন্তরিকতা ও পেশাদারিত্ব বৃদ্ধি করতে হবে। অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সাংবাদিকদের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সদস্যদের প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক সম্প্রসারণে ধারাবাহিকভাবে কাজ করা হবে।”
সংগঠনের সভাপতি এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) সমাপনী বক্তব্যে বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থা একটি অরাজনৈতিক, পেশাদার ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং মানবিক সহায়তায় সংগঠন সবসময় পাশে থাকবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করা সম্ভব হবে।”
সভায় সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং বেশ কয়েকটি সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের প্রস্তাব গৃহীত হয়। পরে সভাপতি উপস্থিত সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে ১১ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা।

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৭৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২।

বরানগর নবারুণ সংঘের উদ্যোগে- বিধায়ক সজল ঘোষ কে সম্মাননা জ্ঞাপন ও মিলন ভোজের আয়োজন।

বিজয়নগরে ত্রাণের চালে দুর্গন্ধ, পঁচা চাল বিতরণের অভিযোগ।

সঙ্গীর মৃত্যু মেনে নিতে পারেনি ভেড়ার দল, রাস্তায় দাঁড়িয়ে রইল দুই ঘণ্টা।

তানোরে ৫ কেজি গাঁজাসহ ট্রাক চালক-হেলপার আটক।

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন।

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার।

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা।

বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি।

১০

উন্নয়নের মহাসড়কে ঠাকুরগাঁও, কথা রেখেছেন মির্জা ফখরুল।

১১

বড়ইবাড়ী এ.কে.ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজ এড হক কমিটি সভাপতিকে ঘিরে উত্তেজনা, মানববন্ধন।

১২

বিদেশিদের হেনস্তাকারী রাজশাহীর আকাশের বিলাসী জীবন।

১৩

ঔষধশূন্য ২৮ কমিউনিটি ক্লিনিক, ভোগান্তিতে হাজারো পরিবার।

১৪

গাজীপুরে টঙ্গীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরে।

১৫

বিজিবি’র সফল অভিযানে রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ।

১৬

মামলা থাকলেও বহাল তবিয়তে অফিস করছেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী, ক্ষোভ জনমনে।

১৭

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী লাল চুড়ি পরুন: নাসির উদ্দিন পাটোয়ারী।

১৮

টঙ্গীতে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, আটক স্বামী।

১৯

ঠাকুরগাঁওয়ের তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে: ফখরুল কন্যা ডক্টর শামারুহ মির্জা।

২০