njadmin
৩ জানুয়ারী ২০২৬, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬৩ জন

রাঙামাটিতে পর্যটক হেনস্তা ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ

​রাঙামাটির ফুরমোন পাহাড়ে পর্যটকদের মোবাইল ফোন ছিনতাই, শারীরিক হেনস্তা ও চাঁদাবাজির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শহর। পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ-এর সন্ত্রাসীদের এসব অপকর্মের বিরুদ্ধে আজ শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা।

​শহরের কাঁঠালতলী মসজিদ প্রাঙ্গণ থেকে জুমার নামাজের পর একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা চত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।​পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিসিসিপি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। এছাড়াও সমাবেশে পিসিএনপি, যুব পরিষদ, অটোরিকশা চালক সমিতি এবং ফার্নিচার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

​সমাবেশে বক্তারা বলেন, মেঘ ছোঁয়ার নেশায় আসা পর্যটকরা ফুরমোন পাহাড়ে গিয়ে প্রতিনিয়ত ইউপিডিএফ-এর অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে অপদস্থ হচ্ছেন। পর্যটকদের গতিরোধ করে তল্লাশি চালানো, মোবাইল ছিনতাই এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে। এমনকি নারী পর্যটকদের সাথে অশোভন আচরণের মতো ঘটনা এখন নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে।​ভুক্তভোগী এক পর্যটক সুমন সমাবেশে তার তিক্ত অভিজ্ঞতার কথা বর্ণনা করে বলেন, ফুরমোন পাহাড় থেকে পুরো রাঙামাটি শহর দেখা যায় বলে এটি অত্যন্ত জনপ্রিয়। কিন্তু দিনের আলোয় সেখানে অস্ত্রধারীদের অবাধ বিচরণ পর্যটকদের জন্য চরম নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে।

​পার্বত্য চট্টগ্রামের পর্যটন শিল্পকে রক্ষার স্বার্থে বক্তারা প্রশাসনের প্রতি তিনটি প্রধান দাবি জানান: অবিলম্বে ফুরমোন পাহাড়সহ সকল পর্যটন কেন্দ্রকে সন্ত্রাসমুক্ত করতে হবে।অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত ও বিশেষ যৌথ অভিযান পরিচালনা করতে হবে।পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে।

​নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সন্ত্রাসীদের নির্মূল করা না হয়, তবে পাহাড়ের উদীয়মান পর্যটন খাত অচিরেই ধসে পড়বে এবং স্থানীয় অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে।​সমাবেশে পিসিএনপি’র মোহাম্মদ সোলায়মান, কাজী জালোয়া, যুব পরিষদের মো. নূর হোসেন, অটোরিকশা চালক সমিতির মিজানুর রহমান বাবু, ফার্নিচার ব্যবসায়ী সমিতির আব্দুল শুক্কুর এবং এসোসিয়েশন অব হিল ট্যুরিস্ট গাইডের সভাপতি সোহেল রানাসহ পিসিসিপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে ১১ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা।

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৭৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২।

বরানগর নবারুণ সংঘের উদ্যোগে- বিধায়ক সজল ঘোষ কে সম্মাননা জ্ঞাপন ও মিলন ভোজের আয়োজন।

বিজয়নগরে ত্রাণের চালে দুর্গন্ধ, পঁচা চাল বিতরণের অভিযোগ।

সঙ্গীর মৃত্যু মেনে নিতে পারেনি ভেড়ার দল, রাস্তায় দাঁড়িয়ে রইল দুই ঘণ্টা।

তানোরে ৫ কেজি গাঁজাসহ ট্রাক চালক-হেলপার আটক।

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন।

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার।

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা।

বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি।

১০

উন্নয়নের মহাসড়কে ঠাকুরগাঁও, কথা রেখেছেন মির্জা ফখরুল।

১১

বড়ইবাড়ী এ.কে.ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজ এড হক কমিটি সভাপতিকে ঘিরে উত্তেজনা, মানববন্ধন।

১২

বিদেশিদের হেনস্তাকারী রাজশাহীর আকাশের বিলাসী জীবন।

১৩

ঔষধশূন্য ২৮ কমিউনিটি ক্লিনিক, ভোগান্তিতে হাজারো পরিবার।

১৪

গাজীপুরে টঙ্গীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরে।

১৫

বিজিবি’র সফল অভিযানে রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ।

১৬

মামলা থাকলেও বহাল তবিয়তে অফিস করছেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী, ক্ষোভ জনমনে।

১৭

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী লাল চুড়ি পরুন: নাসির উদ্দিন পাটোয়ারী।

১৮

টঙ্গীতে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, আটক স্বামী।

১৯

ঠাকুরগাঁওয়ের তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে: ফখরুল কন্যা ডক্টর শামারুহ মির্জা।

২০