সোহান মিয়া
১০ জানুয়ারী ২০২৬, ৫:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২৮ জন

আড়াইহাজারে সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ৫

আড়াইহাজারে সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ৫

সোহান মিয়া, আড়াইহাজার উপজেলা প্রতিনিধি ;

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে একটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ককটেল ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়।
শুক্রবার ভোর থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর, মধ্যারচর ও কদমিরচর এলাকায় অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন বিভিন্ন বাড়িঘরে তল্লাশি চালিয়ে পুলিশের খোয়া যাওয়া একটি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, পাঁচ রাউন্ড শটগানের কার্তুজ, আটটি ককটেল, ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র, নগদ ১০ লাখ ১৫ হাজার ৮ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে টেটা, রামদা, বড় ও ছোট ছোড়া, দা, কুড়াল, চাপাতি, হকিস্টিকসহ নানা ধরনের ধারালো অস্ত্র এবং বড় টর্চলাইট।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—মোহাম্মদ স্বপন, পারভেজ, মতিন, জাকির ও রিংকু মিয়া।
অভিযান শেষে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র ও গ্রেফতারকৃতদের খালিয়ারচর জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে আসেন।
শুক্রবার দুপুরে ওই বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ৪৫ এমএলআরএস রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের এসব তথ্য জানান। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসপ্রবণ এলাকা হিসেবে পরিচিত কালাপাহাড়িয়া ইউনিয়নে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আস্তানা নিয়ন্ত্রণে আনতেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, অভিযানে সেনাবাহিনীর ১৪০ জন সদস্য এবং থানা পুলিশের ১০ জন সদস্য অংশ নেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত সন্ত্রাসী, ডাকাত, চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

#সোহান মিয়া,
আড়াইহাজার উপজেলা প্রতিনিধি,
মোবাইল :০১৫২১৩২৫৩৩৯
তারিখ :০৯-০১-২০২৬ ইং,

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে ১১ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা।

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৭৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২।

বরানগর নবারুণ সংঘের উদ্যোগে- বিধায়ক সজল ঘোষ কে সম্মাননা জ্ঞাপন ও মিলন ভোজের আয়োজন।

বিজয়নগরে ত্রাণের চালে দুর্গন্ধ, পঁচা চাল বিতরণের অভিযোগ।

সঙ্গীর মৃত্যু মেনে নিতে পারেনি ভেড়ার দল, রাস্তায় দাঁড়িয়ে রইল দুই ঘণ্টা।

তানোরে ৫ কেজি গাঁজাসহ ট্রাক চালক-হেলপার আটক।

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন।

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার।

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা।

বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি।

১০

উন্নয়নের মহাসড়কে ঠাকুরগাঁও, কথা রেখেছেন মির্জা ফখরুল।

১১

বড়ইবাড়ী এ.কে.ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজ এড হক কমিটি সভাপতিকে ঘিরে উত্তেজনা, মানববন্ধন।

১২

বিদেশিদের হেনস্তাকারী রাজশাহীর আকাশের বিলাসী জীবন।

১৩

ঔষধশূন্য ২৮ কমিউনিটি ক্লিনিক, ভোগান্তিতে হাজারো পরিবার।

১৪

গাজীপুরে টঙ্গীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরে।

১৫

বিজিবি’র সফল অভিযানে রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ।

১৬

মামলা থাকলেও বহাল তবিয়তে অফিস করছেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী, ক্ষোভ জনমনে।

১৭

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী লাল চুড়ি পরুন: নাসির উদ্দিন পাটোয়ারী।

১৮

টঙ্গীতে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, আটক স্বামী।

১৯

ঠাকুরগাঁওয়ের তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে: ফখরুল কন্যা ডক্টর শামারুহ মির্জা।

২০