ধানের শীষের প্রচারণায় গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন উখিয়া উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এড. রেজাউল করিম রেজা।
অ্যাডভোকেট রেজাউল করিম রেজার নেতৃত্বে পালংখালীতে ধানের শীষের প্রচার: ঘরে ঘরে পৌঁছালো আগামীর বার্তা
কক্সবাজার -৪ উখিয়া টেকনাফের বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এবং হুইপ জননেতা শাহ জাহান চৌধুরীর পক্ষে ব্যাপক লিফলেট ও গণসংযোগ করা হয়েছে।
শনিবার ১০ (জানুয়ারি )সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত উখিয়া উপজেলার পালংখালী ৭,৮ এবং ৯ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় এই লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
উখিয়া উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট রেজাউল করিম রেজার নেতৃত্বে এই কর্মশালা পরিচালিত হয়।
এসময় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে সাধারণ ভোটারদের কাছে লিফলেট তুলে দেন এবং আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জননেতা শাহ জাহান চৌধুরী কে ভোট দিতে অনুরোধ করেন এবং আগামীর আধুনিক ও গণতান্ত্রিক দেশ বিনির্মাণের বার্তা পৌঁছে দেন
গণসংযোগ চলা কালে এডভোকেট রেজাউল করিম রেজা বলেন,দেশে গণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ধানের শীষের বিকল্প নেই, উখিয়া টেকনাফের গরিব দুঃখী ও গণমানুষের নেতা শাহ জাহান চৌধুরীর হাত ধরেই এই এলাকায় শান্তি ও নিরাপত্তা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ফিরিয়ে আনতে আমরা ঐক্যবদ্ধ। এছাড়াও গণসংযোগে অংশগ্রহণ করা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
মন্তব্য করুন