কক্সবাজার বিশেষ প্রতিনিধি।
৩০ মে ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৭ জন

বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ থানায় জিডি, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক এস এম সামজাত। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ঘোষণা পত্রিকার চট্টগ্রাম জেলার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

থানায় দায়ের করা সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পশ্চিম সারোয়াতলী এলাকার বাসিন্দা সাংবাদিক এস এম সামজাত অভিযোগ করেন, একই এলাকার মৃত আবুল বশরের ছেলে মো. নুরুল আবছার (ওরফে ‘গলা কাটা আবছার’) দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করে আসছেন। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময়ে সাংবাদিকের বাড়ির সামনে এসে চিৎকার-চেঁচামেচি, উশৃঙ্খল আচরণ এবং হুমকিমূলক বক্তব্য প্রদান করতেন। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন সময়ে রাস্তাঘাটে দেখা হলে অভিযুক্ত ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। ভুক্তভোগীর দাবি, অভিযুক্তের বিভিন্ন কর্মকাণ্ডে বাধা দিলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং প্রাণনাশের হুমকির পাশাপাশি মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির ভয় দেখান।

জিডিতে উল্লেখ করা হয়, গত ২৭ মে সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তি হাতে ছুরি নিয়ে সাংবাদিকের বাড়ির সামনে এসে হত্যার হুমকি, এলাকা ছাড়ার চাপ এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় সাংবাদিক ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী সাংবাদিক এস এম সামজাত বলেন, “দীর্ঘদিন ধরে আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। সর্বশেষ ঘটনার পর আমি এবং আমার পরিবারের সদস্যরা আতঙ্ক ও উদ্বেগের মধ্যে রয়েছি। ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইনগত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে থানায় সাধারণ ডায়েরি করেছি।”

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট মহল, স্থানীয় সাংবাদিক সমাজ এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের মতে, পেশাগত দায়িত্ব পালনরত একজন সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন কিংবা মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তারা অভিযোগের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সংবাদকর্মী যাতে পেশাগত দায়িত্ব পালনের কারণে হুমকি, হয়রানি বা নিরাপত্তা ঝুঁকির মুখে না পড়েন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে গাঁজাসহ মাদকদ্রব্য ব্যবসায়ী আটক।

নাসিরনগরে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ সেবা পেলেন পাচঁশতাধিক মানুষ

নাসিরনগরে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ সেবা পেলেন পাচঁশতাধিক মানুষ

অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ।

বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ থানায় জিডি, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

চিত্র পরিচালক অনিক দত্তের মরদেহ -শেষ যাত্রায় কেওড়াতলা মহাশ্মশানে উদ্দেশ্যে।

খ, ম,জাহিদ হোসেন নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া।

রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী—ঈদ উৎসব পালিত হলো। কলকাতা ব্রিগেড মাঠে।

টেকনাফ র‍্যাব-বিজিবির পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ওপর হামলার প্রতিবাদে গাজীপুর মৌচাকে মানববন্ধন কর্মসূচি

১০

নিউ যুগান্তর, নিজস্ব প্রতিবেদন।

১১

আহ্বান মির্জা ফখরুলেরভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার 

১২

মোহাম্মদ আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি।

১৩

বগুড়ার সারিয়াকান্দিতে নেশার টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক

১৪

মুসলিম সম্প্রদায়ের ঈদুল জোহায়– বাজারে ছাগলের দাম আগুন।

১৫

ফকিরহাটে ১১ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা।

১৬

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৭৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২।

১৭

বরানগর নবারুণ সংঘের উদ্যোগে- বিধায়ক সজল ঘোষ কে সম্মাননা জ্ঞাপন ও মিলন ভোজের আয়োজন।

১৮

বিজয়নগরে ত্রাণের চালে দুর্গন্ধ, পঁচা চাল বিতরণের অভিযোগ।

১৯

সঙ্গীর মৃত্যু মেনে নিতে পারেনি ভেড়ার দল, রাস্তায় দাঁড়িয়ে রইল দুই ঘণ্টা।

২০