njadmin
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩২ জন

গণঅধিকার পরিষদের নারী সংরক্ষিত আসনে তৃণমূলের প্রত্যাশায় রোকেয়া জাবেদ মায়া।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের সফলতার মাধ্যমে সারা দেশ ব্যাপি আলোচনায় আসেন। পরিষদের সফলতায় দীর্ঘ ২৮ বছর পরে ২০১৯ সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানেও ছাত্র অধিকার পরিষদ এর প্যানেলে ভিপি নির্বাচিত হয়েছেন, আলোচিত বর্তমান সময়ের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নুর, সারাদেশে তিনি ভিপি নুর নামেই বেশ জনপ্রিয়, তার নিজের হাতে তৈরী রাজনৈতিক সংগঠন গণঅধিকার পরিষদ। গণঅধিকার পরিষদ এর নারী সংরক্ষিত আসনে তৃণমূল কর্মীদের প্রত্যাশায় রয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, কারানির্যাতিত নেত্রী রোকেয়া জাবেদ মায়া, এসময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কোনাবাড়ী মেট্রো থানার সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সদ্য সাবেক সভাপতি, পূনরায় সভাপতি পদপ্রার্থী, গাজীপুর মহানগর ছাত্র অধিকার পরিষদ এর সহ-সভাপতি কে.আই লোকমান নিউ যুগান্তরকে বলেন রোকেয়া জাবেদ মায়া গণঅধিকার পরিষদ এর সূচনা লগ্ন থেকে দলের নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন এবং সংগঠনের স্বার্থে জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় তিনি গণ অধিকার পরিষদের জন্য ব্যয় করেছেন, বিশেষ করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদকে সুসংগঠিত করতে বিভিন্ন জেলায় সফর করে সংগঠনকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছেন, তাই আমি মনে করি গণঅধিকার পরিষদ এর নারী সংরক্ষিত আসনে রোকেয়া জাবেদ মায়া আপুর কোন বিকল্প নাই, আমরা তৃণমূল পর্যায়ে রোকেয়া জাবেদ মায়া আপুর পাশে আছি ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

অন্যদিকে রোকেয়া জাবেদ মায়া বলেন এই দেশে অনেকেই রাজনীতি করেন, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারেন খুব কম মানুষ। তাই তিনি ক্ষমতার রাজনীতি নয়, বরং মানুষের পাশে থেকে কাজ করতে চান।

মায়া জানান, তার বেড়ে ওঠা কালিয়াকৈর উপজেলার গ্রামীণ পরিবেশে। ছোটবেলা থেকেই গ্রামের মায়েদের কান্না, বোনদের বঞ্চনা, শিক্ষিত বেকার তরুণীদের হতাশা, শিশু শ্রম ও পেশী শক্তির প্রভাব দেখে তিনি বড় হয়েছেন। এসব বাস্তবতা তাকে রাজনীতি নিয়ে ভাবতে বাধ্য করেছে।

তিনি বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে তার রাজনৈতিক অঙ্গনে আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। এর আগে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। রমজানে ইফতার সামগ্রী বিতরণ, ঈদের সময় দরিদ্র ও পথশিশুদের মাঝে উপহার দেওয়া এবং বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর মতো কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি।

২০২১ সালে ভারতীয় আগ্রাসনবিরোধী আন্দোলনে গ্রেপ্তার হওয়া সহযোদ্ধাদের দেখতে গেলে তাকেও আটক করে কারাগারে পাঠানো হয় বলে জানান মায়া। তিনি দাবি করেন, কোনো অপরাধ ছাড়াই তাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে।

সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে তিনি বলেন, নারীর নেতৃত্বের প্রকৃত পরিচয় হলো সততা, শিক্ষা ও সংগঠনের শক্তি। রাজনীতিতে ত্যাগী, শিক্ষিত ও আদর্শবান নারীদের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। যারা অন্যায়ের কাছে মাথা নত করেন না এবং দুর্নীতির সঙ্গে আপস করেন না, তারাই নেতৃত্বের যোগ্য বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, তৃণমূলে সাহসী নারী নেতৃত্ব গড়ে তুলতে হলে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। নারীর সম্মান, অধিকার ও সমান অংশগ্রহণ নিশ্চিত করতে নারীদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।

সংরক্ষিত নারী আসনে কাজ করার সুযোগ পেলে তা করবেন বলেও জানান মায়া। তবে তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণভাবে দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করে। দলের হাইকমান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত এবং তৃণমূলের সহযোদ্ধাদের মতামতও গুরুত্বপূর্ণ। দল যদি তাকে মনোনয়ন দিয়ে সংসদে পাঠায়, তাহলে আদর্শ, নীতি, সততা ও পরিশ্রম দিয়ে জনগণের সেবা করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন রোকেয়া জাবেদ মায়া।

রোকেয়া জাবেদ মায়া বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর সাবেক সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ)এবং এক মেয়াদে ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলেন, বর্তমানে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কোনাবাড়ী থানা বিএনপির বিক্ষোভ মিছিল করে বিএনপির দুঃসাহসী ত্যাগী নেতাদের মধ্যে একজন নেতা মো: নিরব মেহেরাজ (নূর)।

গুইমারায় ইয়াবাসহ দণ্ডপ্রাপ্ত যুবকের বিরুদ্ধে অনলাইন জুয়ায় সংশ্লিষ্টতার অভিযোগ

রবিবার বঙ্গভবন ছাড়ার কথা রয়েছে, পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের।

কাশিমপুর মেট্রো থানার ওসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ আশি হাজার টাকা মুক্তি বাবদ নিয়েছেন।

মানবতার আরেক নাম, মোহাম্মদ জাকির হোসেন একজন অসুস্থ বৃদ্ধ,মাকে চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে মানবিক দৃষ্টি খুলে দিয়েছে সমাজের অন্ধকার জগতের

এখনো পৃথিবীতে মানবতা বেঁচে আছে মোহাম্মদ জাকির হোসেনের মত উদার মনের মানুষ আছে বলে, মোহাম্মদ জাকির হোসেন, এক অসুস্থ বৃদ্ধ মায়ের চলাচলের জন্য একটি

এখনো হোসেনপৃথিবী থেকে মানবতা হারিয়ে যায়নি,মোহাম্মদ জাকির , একজন অসুস্থ বৃদ্ধ মাকে, চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে, মানবতার হাত আরো শক্তিশালী করলেন।

বিএনপির নির্যাতিত এবং ত্যাগী নেতা, জনাব মোঃসুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল ৫ আসন থেকে জনগণের ভোটে

হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টেট বাতিলের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও -রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন।

১০

নিউ আলিপুর থানা ও কেন্দ্র বাহিনী সহ – স্বরূপ বিশ্বাসের ফ্লাটে তল্লাশি।।

১১

নাসিরনগরে বেপরোয়া মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ  নিহত আহত -২

১২

অসহায় নারীদের টার্গেট করে তাদের সরলতার সুযোগ নিয়ে একের পর এক করে যাচ্ছে ধর্ষণের মতো জঘন্যত কাজ।

১৩

গাজীপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজন নাটক।

১৪

ঝিনাইদহে ১৬ মামলার আসামি মাদক গডফাদার মনির ও সহযোগী গ্রেফতার

১৫

মায়ের মামলায় বাবা জেলে, খালি ঘরে মিলল ছেলের ঝুলন্ত নিথর দেহ।

১৬

কে এই শাহীন অসংখ্য অসহায় নারীদের ধর্ষণ করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে কোনাবাড়ী।

১৭

এই সেই শাহীন গাজীপুর কোনাবাড়ী অসংখ্য অসহায় নারীদের টার্গেট করে জঘন্যতম কাজ করে চলেছে টাকা আছে বলে স্বপ চাপা দিতে পারে।

১৮

এই সেই শাহীন কোনাবাড়ী একাধ অসহায় নারীদের টার্গেট করে ধর্ষণের মত জঘন্য কাম কাজ করেও দিব্যি ঘুরে বেড়াচ্ছে

১৯

এই মাদককারীরা করে যাচ্ছে ছিনতাই রাধানি এদের শেষ কোথায়।

২০