এনজে ডেস্ক রিপোর্ট:
১৮ নভেম্বর ২০২৫, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৭২ জন

শীতে কমলা খেলে মিলবে যে উপকার

ছবি: সংগৃহীত

ঘ্রাণে অনন্য, দেখতে সুন্দর, স্বাদেও ভীষণ সুস্বাদু। আর পুষ্টির কথা তো না বললেই নয়, এমন একটি ফল কমলা। ভিটামিন সি সমৃদ্ধ এই টক-মিষ্টি স্বাদের রসালো ফল সারা বছর কিনতে পাওয়া গেলেও শীতের মৌসুমে এর দেখা মেলে বেশি। কমলা খান কিংবা কমলার রস—দুটিই শরীরের জন্য উপকারী।

উপাদান নানাভাবে শরীর গঠনে ভূমিকা পালন করে। শীত পড়তে শুরু করলে নানা ধরনের অসুখ-বিসুখের ভয় থাকে।

সেসব থেকে দূরে রাখতেও কাজ করে কমলা। চলুন জেনে নেওয়া যাক এই সময়ে কমলা খাওয়া কেন জরুরি—
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে

শীতের সময়ে অনেকের উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়। এ সময় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে কমলা। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে।

উচ্চ রক্তচাপের সমস্যা থেকে আরো অনেক অসুখ দেখা দিতে পারে। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি। সে কারণে শীতের মৌসুমে নিয়মিত কমলা খাওয়ার অভ্যাস করুন।

কিডনিতে পাথর তৈরি প্রতিরোধ করে

সঠিক খাদ্যাভ্যাস এবং সচেতনতার অভাবে কিডনিতে পাথর হতে পারে। এটি দ্রুত সারিয়ে তুলতে না পারলে মারাত্মক আকার ধারণ করতে পারে।

কমলায় থাকা ভিটামিন সি কিডনি ভালো রাখতে কাজ করে। এটি কিডনিতে এসিড লেভেল কমিয়ে দেয় এবং ক্যালসিয়াম অক্সালেট অর্থাত্‍ পাথর তৈরির সমস্যা আটকে দেয়। ফলে এই মারাত্মক সমস্যা থেকে অনেকটাই দূরে থাকা যায়।
দৃষ্টি ভালো রাখে

বর্তমানে চোখে সমস্যা একটি বেশ পরিচিত হয়ে উঠেছে। কারণ এখন সব ঘরেই এমন দুই-একজন ব্যক্তি পাওয়া যাবে, যাদের দৃষ্টিশক্তি ভালো নয়। এ ছাড়া চোখ দিয়ে পানি পড়া, মাথা ব্যথাসহ আরো অনেক সমস্যায় ভুগছেন তারা। এধরনের সমস্যা এড়াতে খেতে হবে কমলা।

হলুদ ও কমলা রঙের সব ধরনের ফলই চোখের জন্য ভালো। সেই তালিকায় আছে কমলার নামও। এসব ফলে থাকা বিটা ক্যারোটিন চোখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ত্বক উজ্জ্বল রাখে

সুন্দর ত্বক পাওয়ার আকাঙ্ক্ষা থাকে প্রায় সবারই। আপনি যদি চান ত্বক আরো উজ্জ্বল হয়ে উঠুক, তবে কমলা খান নিয়মিত। শীতের সময়ে আমাদের ত্বক অনেকটা ম্রিয়মান হয়ে পড়ে। এই সমস্যা দূর করতে পারে কমলা।

সাইট্রাস জাতীয় এই ফল শরীরে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্টের মাত্রা বাড়াতে কাজ করে। এর ফলে বজায় থাকে ত্বকের আর্দ্রতা। সেই সঙ্গে বলিরেখা কমানো এবং ত্বকের দাগ-ছোপ দূর করতেও কাজ করে কমলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কোনাবাড়ী থানা বিএনপির বিক্ষোভ মিছিল করে বিএনপির দুঃসাহসী ত্যাগী নেতাদের মধ্যে একজন নেতা মো: নিরব মেহেরাজ (নূর)।

গুইমারায় ইয়াবাসহ দণ্ডপ্রাপ্ত যুবকের বিরুদ্ধে অনলাইন জুয়ায় সংশ্লিষ্টতার অভিযোগ

রবিবার বঙ্গভবন ছাড়ার কথা রয়েছে, পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের।

কাশিমপুর মেট্রো থানার ওসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ আশি হাজার টাকা মুক্তি বাবদ নিয়েছেন।

মানবতার আরেক নাম, মোহাম্মদ জাকির হোসেন একজন অসুস্থ বৃদ্ধ,মাকে চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে মানবিক দৃষ্টি খুলে দিয়েছে সমাজের অন্ধকার জগতের

এখনো পৃথিবীতে মানবতা বেঁচে আছে মোহাম্মদ জাকির হোসেনের মত উদার মনের মানুষ আছে বলে, মোহাম্মদ জাকির হোসেন, এক অসুস্থ বৃদ্ধ মায়ের চলাচলের জন্য একটি

এখনো হোসেনপৃথিবী থেকে মানবতা হারিয়ে যায়নি,মোহাম্মদ জাকির , একজন অসুস্থ বৃদ্ধ মাকে, চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে, মানবতার হাত আরো শক্তিশালী করলেন।

বিএনপির নির্যাতিত এবং ত্যাগী নেতা, জনাব মোঃসুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল ৫ আসন থেকে জনগণের ভোটে

হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টেট বাতিলের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও -রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন।

১০

নিউ আলিপুর থানা ও কেন্দ্র বাহিনী সহ – স্বরূপ বিশ্বাসের ফ্লাটে তল্লাশি।।

১১

নাসিরনগরে বেপরোয়া মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ  নিহত আহত -২

১২

অসহায় নারীদের টার্গেট করে তাদের সরলতার সুযোগ নিয়ে একের পর এক করে যাচ্ছে ধর্ষণের মতো জঘন্যত কাজ।

১৩

গাজীপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজন নাটক।

১৪

ঝিনাইদহে ১৬ মামলার আসামি মাদক গডফাদার মনির ও সহযোগী গ্রেফতার

১৫

মায়ের মামলায় বাবা জেলে, খালি ঘরে মিলল ছেলের ঝুলন্ত নিথর দেহ।

১৬

কে এই শাহীন অসংখ্য অসহায় নারীদের ধর্ষণ করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে কোনাবাড়ী।

১৭

এই সেই শাহীন গাজীপুর কোনাবাড়ী অসংখ্য অসহায় নারীদের টার্গেট করে জঘন্যতম কাজ করে চলেছে টাকা আছে বলে স্বপ চাপা দিতে পারে।

১৮

এই সেই শাহীন কোনাবাড়ী একাধ অসহায় নারীদের টার্গেট করে ধর্ষণের মত জঘন্য কাম কাজ করেও দিব্যি ঘুরে বেড়াচ্ছে

১৯

এই মাদককারীরা করে যাচ্ছে ছিনতাই রাধানি এদের শেষ কোথায়।

২০