নিউ যুগান্তর
৬ জানুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৩ জন

নানিয়ারচর কৃষ ব্যাংকের নবনির্মিত ভবনি মৃত মিত।

নানিয়ারচরে কৃষি ব্যাংকের নবনির্মিত ভবনের উদ্বোধন: সেবা পৌঁছে যাবে প্রান্তিক মানুষের দোরগোড়ায়’

​মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:-
​রাঙামাটির নানিয়ারচরে আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। গত রবিবার সকালে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে এই নতুন ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক-১ (ডিএমডি) মোঃ আঃ রহিম।​প্রধান অতিথির বক্তব্যে মোঃ আঃ রহিম বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক মূলত গণমানুষের ব্যাংক। পাহাড়ের দুর্গম এলাকার কৃষকদের অর্থনৈতিক মূলধারায় সম্পৃক্ত করতে আমরা কাজ করে যাচ্ছি। নানিয়ারচরে নতুন এই ভবনের মাধ্যমে ব্যাংকিং সেবা আরও গতিশীল হবে। এখন থেকে স্থানীয় কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তারা বিভিন্ন স্কিমে আমানত রাখার পাশাপাশি সহজ শর্তে ক্ষুদ্র ঋণ এবং উন্নত অনলাইন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক-২ মোহাম্মদ খালেদুজ্জামান ও আইসিটি মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দীন রাজীব। এছাড়াও নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর নাঈম-এর প্রতিনিধি হিসেবে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শহিদুল্লাহ উপস্থিত ছিলেন।​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন নানিয়ারচর কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক সুমন চাকমা, সোনালী ব্যাংক পিএলসি শাখা ব্যবস্থাপক সোহেল বড়ুয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মোহাম্মদ জোবাইদুর রহমান ভাষানী এবং উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সরওয়ার কামালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।​বক্তারা আশা প্রকাশ করেন, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ভবনটি স্থানীয় কৃষিজীবী মানুষের ভাগ্য উন্নয়নে এবং এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কোনাবাড়ী থানা বিএনপির বিক্ষোভ মিছিল করে বিএনপির দুঃসাহসী ত্যাগী নেতাদের মধ্যে একজন নেতা মো: নিরব মেহেরাজ (নূর)।

গুইমারায় ইয়াবাসহ দণ্ডপ্রাপ্ত যুবকের বিরুদ্ধে অনলাইন জুয়ায় সংশ্লিষ্টতার অভিযোগ

রবিবার বঙ্গভবন ছাড়ার কথা রয়েছে, পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের।

কাশিমপুর মেট্রো থানার ওসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ আশি হাজার টাকা মুক্তি বাবদ নিয়েছেন।

মানবতার আরেক নাম, মোহাম্মদ জাকির হোসেন একজন অসুস্থ বৃদ্ধ,মাকে চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে মানবিক দৃষ্টি খুলে দিয়েছে সমাজের অন্ধকার জগতের

এখনো পৃথিবীতে মানবতা বেঁচে আছে মোহাম্মদ জাকির হোসেনের মত উদার মনের মানুষ আছে বলে, মোহাম্মদ জাকির হোসেন, এক অসুস্থ বৃদ্ধ মায়ের চলাচলের জন্য একটি

এখনো হোসেনপৃথিবী থেকে মানবতা হারিয়ে যায়নি,মোহাম্মদ জাকির , একজন অসুস্থ বৃদ্ধ মাকে, চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে, মানবতার হাত আরো শক্তিশালী করলেন।

বিএনপির নির্যাতিত এবং ত্যাগী নেতা, জনাব মোঃসুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল ৫ আসন থেকে জনগণের ভোটে

হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টেট বাতিলের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও -রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন।

১০

নিউ আলিপুর থানা ও কেন্দ্র বাহিনী সহ – স্বরূপ বিশ্বাসের ফ্লাটে তল্লাশি।।

১১

নাসিরনগরে বেপরোয়া মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ  নিহত আহত -২

১২

অসহায় নারীদের টার্গেট করে তাদের সরলতার সুযোগ নিয়ে একের পর এক করে যাচ্ছে ধর্ষণের মতো জঘন্যত কাজ।

১৩

গাজীপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজন নাটক।

১৪

ঝিনাইদহে ১৬ মামলার আসামি মাদক গডফাদার মনির ও সহযোগী গ্রেফতার

১৫

মায়ের মামলায় বাবা জেলে, খালি ঘরে মিলল ছেলের ঝুলন্ত নিথর দেহ।

১৬

কে এই শাহীন অসংখ্য অসহায় নারীদের ধর্ষণ করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে কোনাবাড়ী।

১৭

এই সেই শাহীন গাজীপুর কোনাবাড়ী অসংখ্য অসহায় নারীদের টার্গেট করে জঘন্যতম কাজ করে চলেছে টাকা আছে বলে স্বপ চাপা দিতে পারে।

১৮

এই সেই শাহীন কোনাবাড়ী একাধ অসহায় নারীদের টার্গেট করে ধর্ষণের মত জঘন্য কাম কাজ করেও দিব্যি ঘুরে বেড়াচ্ছে

১৯

এই মাদককারীরা করে যাচ্ছে ছিনতাই রাধানি এদের শেষ কোথায়।

২০