খ,ম,জায়েদ হোসেন, নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।
৩১ মে ২০২৬, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬ জন

নাসিরনগরে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ সেবা পেলেন পাচঁশতাধিক মানুষ

ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলায় অসহায় ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে পাচঁশতাধিক শিশু, বৃদ্ধা, নারী ও পুরুষ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা গ্রহণ করেন।
আজ রবিবার ৩১মে উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম ফার্মগেট বাজারে ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে বিনামূল্যে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের আয়োজনে সকাল ৯টা থেকে শুরু হয়ে সারাদিনব্যাপী চলে এই সেবা কার্যক্রম।
শিশু বিশেষজ্ঞ মেজর  ডা. আসাদুজ্জামান রিফাতের নেতৃত্বে মেডিকেল ক্যাম্পে ৫ জন চিকিৎসক অংশ নেন। তাঁরা হলেন  গাইনি বিশেষজ্ঞ ডা. ইসরাত হোমায়েরা নীপা , অর্থোপেডিক্স  বিশেষজ্ঞ, ডা. মোহাম্মদ আর রায়হান,মেডিসিন বিশেষজ্ঞ ডা. জুবাইর জাফরী ও  ডা. আবদুল্লাহ আল নোমান। ক্যাম্পে নারী,শিশু ও বৃদ্ধসহ পাচঁশতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা,প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।
সকাল থেকেই বিভিন্ন  এলাকা থেকে চিকিৎসাসেবা নিতে ভিড় করেন সাধারণ মানুষ। চিকিৎসকদের আন্তরিক সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
এ সময় বিশিষ্ট সমাজসেবক হাজ্বী আবেদুর রহমান,লোকমান হোসেন চৌধুরী,জাহাঙ্গীর রাজা চৌধুরী, কাজী ইসমাইল,খন্দকার কাওছার আহমেদ, রুস্তম খান, আবুল বাশার,হাজ্বী ফকির চান,মোস্তাক আহমেদ চৌধুরী, মোশাররফ হোসেন খান,এম ডি জাকির,মনির চৌধুরী,আলী আমজাদ খাঁ,রুস্তম চৌধুরী, এস এম শহীদুল্লাহ, মামুন রাজা চৌধুরী,হানিফ খান, আসলাম খন্দকার,আজিজ খন্দকার,প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের সভাপতি হৃদয় চৌধুরী ফয়সাল,সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন তালুকদার,পরিকল্পনা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জুনায়েদ খান, সাবেক সভাপতি মতিউর রহমান চৌধুরী রাসেল,সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ খান, সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী হৃদয়, আজাদুর রহমান,কাজী সোহাগ আহমেদ রিপন, অজিদুর রহমান,সোহাগ খান, জিয়ারুল ইসলাম, হিমেল বনিক, মবিন রাজা, নুরে আলম,শাকিব,তারেকসহ প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, জেঠাগ্রাম মিলেনিয়াম একতা যুব সংঘ,জেঠাগ্রাম উদয়ন যুব সংঘ, মদিনা পাড়া প্রবাসী ফোরাম,পূর্বপাড়া ঐক্য যুব সংঘ ক্লাব,উছালিয়াপাড়া জনকল্যাণ যুব সংঘ,কাজীপাড়া প্রবাসী সমাজ কল‍্যাণ সংঘের নেতৃবৃন্দ  এবং  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,” সুশিক্ষা, সমতা ও মানবিকতায় আগামী বিশ্ব গড়ার প্রচেষ্টা” এই প্রতিপাদ্যকে সাম রেখে  প্রচেষ্টা যুব ফাউন্ডেশনটি ২০১৬ সালের ৩০ জুন  প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর দুস্থ ও অসহায়দের মধ্যে খাদ্য,শীতবস্ত্র ও চিকিৎসাসেবা দেওয়াসহ নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে আয়োজক প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন তালুকদার জানান, “অর্থাভাবে অনেক মানুষ উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হন। তাদের কথা চিন্তা করেই এই বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও প্রতি বছর এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”
দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পে এলাকার দরিদ্র, অসহায় ও অবহেলিত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে গাঁজাসহ মাদকদ্রব্য ব্যবসায়ী আটক।

নাসিরনগরে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ সেবা পেলেন পাচঁশতাধিক মানুষ

নাসিরনগরে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ সেবা পেলেন পাচঁশতাধিক মানুষ

অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ।

বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ থানায় জিডি, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

চিত্র পরিচালক অনিক দত্তের মরদেহ -শেষ যাত্রায় কেওড়াতলা মহাশ্মশানে উদ্দেশ্যে।

খ, ম,জাহিদ হোসেন নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া।

রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী—ঈদ উৎসব পালিত হলো। কলকাতা ব্রিগেড মাঠে।

টেকনাফ র‍্যাব-বিজিবির পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ওপর হামলার প্রতিবাদে গাজীপুর মৌচাকে মানববন্ধন কর্মসূচি

১০

নিউ যুগান্তর, নিজস্ব প্রতিবেদন।

১১

আহ্বান মির্জা ফখরুলেরভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার 

১২

মোহাম্মদ আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি।

১৩

বগুড়ার সারিয়াকান্দিতে নেশার টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক

১৪

মুসলিম সম্প্রদায়ের ঈদুল জোহায়– বাজারে ছাগলের দাম আগুন।

১৫

ফকিরহাটে ১১ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা।

১৬

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৭৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২।

১৭

বরানগর নবারুণ সংঘের উদ্যোগে- বিধায়ক সজল ঘোষ কে সম্মাননা জ্ঞাপন ও মিলন ভোজের আয়োজন।

১৮

বিজয়নগরে ত্রাণের চালে দুর্গন্ধ, পঁচা চাল বিতরণের অভিযোগ।

১৯

সঙ্গীর মৃত্যু মেনে নিতে পারেনি ভেড়ার দল, রাস্তায় দাঁড়িয়ে রইল দুই ঘণ্টা।

২০