njadmin
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৪৭ জন

কক্সবাজার-৪ আসনে ধানের শীষের শাহ জাহান চৌধুরী জয়ী। মোঃ হারুন অর রশিদ,কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ)

কক্সবাজার-৪ আসনে ধানের শীষের শাহ জাহান চৌধুরী জয়ী।

মোঃ হারুন অর রশিদ,কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ জাহান চৌধুরী। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে শাহ জাহান চৌধুরী বড় ব্যবধানে জয়লাভ করেছেন। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুর আহমদ আনোয়ারী। নির্বাচনের শুরু থেকে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও শেষ হাসি হাসলেন ধানের শীষের এই প্রার্থীই।

কক্সবাজার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত চুড়ান্ত ফলাফল কক্সবাজার -৪ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৭৫ হাজার ৬৮৮,এখানে পোস্টাল ভোট কেন্দ্র সহ মোট ভোট কেন্দ্র সংখ্যা ১১৬,(নুর আহমদ আনোয়ারী) দাঁড়ি পাল্লা প্রতীকে ১ লক্ষ ২২ হাজার ৩৩,(নুরুল হক) হাতপাখা – ৪৩৩৮,(শাহ জাহান চৌধুরী ) ধানের শীষ প্রতীক নিয়ে ১ লক্ষ ২৩৫৮২, (সাইফ উদ্দিন খালেদ) সিংহ -৩৭৯,মোট বৈধ ভোটার সংখ্যা ২ লক্ষ ৫০ হাজার ৩৩২ এবং বাতিল ৪৮৯৯,মোট পদত্ত ভোটার সংখ্যা ২ লক্ষ ৫০২৩১,হার ৬৭.৯৪%।

সীমান্তবর্তী উখিয়া ও টেকনাফ উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বরাবরই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সূত্রমতে, এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোনো ধরনের বড় অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

জয়ের খবর নিশ্চিত হওয়ার পর শাহ জাহান চৌধুরীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি এই বিজয় উখিয়া-টেকনাফের সর্বস্তরের জনগণের প্রতি উৎসর্গ করেছেন। নির্বাচিত হওয়ার পর তিনি এলাকায়: জনগণের জীবনমান উন্নয়ন এবংনির্বাচনী প্রতিশ্রুতি যথাযথভাবে পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

এদিকে, নির্বাচনে পরাজিত হয়েও উদারতা দেখিয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুর আহমদ আনোয়ারী। তিনি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন এবং বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে তিনি ভবিষ্যতে এলাকার যেকোনো সংকটে এবং জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কোনাবাড়ী থানা বিএনপির বিক্ষোভ মিছিল করে বিএনপির দুঃসাহসী ত্যাগী নেতাদের মধ্যে একজন নেতা মো: নিরব মেহেরাজ (নূর)।

গুইমারায় ইয়াবাসহ দণ্ডপ্রাপ্ত যুবকের বিরুদ্ধে অনলাইন জুয়ায় সংশ্লিষ্টতার অভিযোগ

রবিবার বঙ্গভবন ছাড়ার কথা রয়েছে, পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের।

কাশিমপুর মেট্রো থানার ওসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ আশি হাজার টাকা মুক্তি বাবদ নিয়েছেন।

মানবতার আরেক নাম, মোহাম্মদ জাকির হোসেন একজন অসুস্থ বৃদ্ধ,মাকে চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে মানবিক দৃষ্টি খুলে দিয়েছে সমাজের অন্ধকার জগতের

এখনো পৃথিবীতে মানবতা বেঁচে আছে মোহাম্মদ জাকির হোসেনের মত উদার মনের মানুষ আছে বলে, মোহাম্মদ জাকির হোসেন, এক অসুস্থ বৃদ্ধ মায়ের চলাচলের জন্য একটি

এখনো হোসেনপৃথিবী থেকে মানবতা হারিয়ে যায়নি,মোহাম্মদ জাকির , একজন অসুস্থ বৃদ্ধ মাকে, চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে, মানবতার হাত আরো শক্তিশালী করলেন।

বিএনপির নির্যাতিত এবং ত্যাগী নেতা, জনাব মোঃসুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল ৫ আসন থেকে জনগণের ভোটে

হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টেট বাতিলের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও -রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন।

১০

নিউ আলিপুর থানা ও কেন্দ্র বাহিনী সহ – স্বরূপ বিশ্বাসের ফ্লাটে তল্লাশি।।

১১

নাসিরনগরে বেপরোয়া মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ  নিহত আহত -২

১২

অসহায় নারীদের টার্গেট করে তাদের সরলতার সুযোগ নিয়ে একের পর এক করে যাচ্ছে ধর্ষণের মতো জঘন্যত কাজ।

১৩

গাজীপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজন নাটক।

১৪

ঝিনাইদহে ১৬ মামলার আসামি মাদক গডফাদার মনির ও সহযোগী গ্রেফতার

১৫

মায়ের মামলায় বাবা জেলে, খালি ঘরে মিলল ছেলের ঝুলন্ত নিথর দেহ।

১৬

কে এই শাহীন অসংখ্য অসহায় নারীদের ধর্ষণ করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে কোনাবাড়ী।

১৭

এই সেই শাহীন গাজীপুর কোনাবাড়ী অসংখ্য অসহায় নারীদের টার্গেট করে জঘন্যতম কাজ করে চলেছে টাকা আছে বলে স্বপ চাপা দিতে পারে।

১৮

এই সেই শাহীন কোনাবাড়ী একাধ অসহায় নারীদের টার্গেট করে ধর্ষণের মত জঘন্য কাম কাজ করেও দিব্যি ঘুরে বেড়াচ্ছে

১৯

এই মাদককারীরা করে যাচ্ছে ছিনতাই রাধানি এদের শেষ কোথায়।

২০