মোঃ মহসিন রহমান
৭ মে ২০২৬, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৩ জন

নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেফতার

মহসিন রহমান : স্টাফ রিপোর্টার

নারীদের ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, নির্যাতন ও ব্ল্যাকমেইল করার অভিযোগে নরসিংদীতে একটি সংঘবদ্ধ ‘হানি ট্র্যাপ’ চক্রের ০৪ (চার) সদস্যকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নরসিংদীর পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়ের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব এরশাদ উল্লাহ’র নেতৃত্বে এসআই শেখ মোঃ জসিম উদ্দিন এবং এসআই আব্দুস সালাম এর সমন্নয়ে ডিবি নরসিংদীর একটি চৌকস দল সদর থানার সাহেপ্রতাপ ও রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো: ১. শারমিন আক্তার ওরফে বৃষ্টি (২৪), পিতাঃ অহিদ মিয়া, সাং-জিনারদী, থানাঃ পলাশ। ২. স্মৃতি আক্তার (২০), পিতাঃ মৃত হিরন মিয়া, সাং-হাজীপুর, নরসিংদী সদর। ৩. মোঃ কাইয়ুম (২৫), পিতাঃ মৃত আরমান মিয়া, সাং-উত্তর বাগহাটা, নরসিংদী সদর। ৪. ফয়সাল মিয়া (৩৪), পিতাঃ জসিম মিয়া, সাং-খাটেহারা, নরসিংদী সদর। গ্রেফতারকৃতদের মধ্যে ফয়সাল মিয়া বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। অভিযানকালে আসামি ফয়সালের কাছ থেকে ভিকটিম মোঃ পারভেজ হাসানের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

এই চক্রটি দীর্ঘ দিন ধরে নারীদের দিয়ে বিভিন্ন ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে আসছিল। পরে দেখা করার কথা বলে তাদের নির্জন স্থানে নিয়ে অপহরণ ও শারীরিক নির্যাতন করা হতো। অনেক ক্ষেত্রে ভিকটিমকে বিবস্ত্র করে নারী সদস্যদের সাথে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত এই চক্র। টাকা দিতে না পারলে হত্যার হুমকিও দেওয়া হতো।

গ্রেফতারকৃতদের মধ্যে স্মৃতি আক্তারের বিরুদ্ধে অপহরণ ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। অন্যদিকে, ফয়সাল মিয়ার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদক এবং চুরিসহ নরসিংদী ও চট্টগ্রামের বিভিন্ন থানায় অন্তত ৭টি মামলার তথ্য পাওয়া গেছে।

এ সংক্রান্তে নরসিংদী মডেল থানার মামলা নং-২১, তারিখ-০৬ই মে, ২০২৬খ্রি. রুজু করা হয়েছে।

জনস্বার্থে অপরাধ দমনে নরসিংদী জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কোনাবাড়ী থানা বিএনপির বিক্ষোভ মিছিল করে বিএনপির দুঃসাহসী ত্যাগী নেতাদের মধ্যে একজন নেতা মো: নিরব মেহেরাজ (নূর)।

গুইমারায় ইয়াবাসহ দণ্ডপ্রাপ্ত যুবকের বিরুদ্ধে অনলাইন জুয়ায় সংশ্লিষ্টতার অভিযোগ

রবিবার বঙ্গভবন ছাড়ার কথা রয়েছে, পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের।

কাশিমপুর মেট্রো থানার ওসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ আশি হাজার টাকা মুক্তি বাবদ নিয়েছেন।

মানবতার আরেক নাম, মোহাম্মদ জাকির হোসেন একজন অসুস্থ বৃদ্ধ,মাকে চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে মানবিক দৃষ্টি খুলে দিয়েছে সমাজের অন্ধকার জগতের

এখনো পৃথিবীতে মানবতা বেঁচে আছে মোহাম্মদ জাকির হোসেনের মত উদার মনের মানুষ আছে বলে, মোহাম্মদ জাকির হোসেন, এক অসুস্থ বৃদ্ধ মায়ের চলাচলের জন্য একটি

এখনো হোসেনপৃথিবী থেকে মানবতা হারিয়ে যায়নি,মোহাম্মদ জাকির , একজন অসুস্থ বৃদ্ধ মাকে, চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে, মানবতার হাত আরো শক্তিশালী করলেন।

বিএনপির নির্যাতিত এবং ত্যাগী নেতা, জনাব মোঃসুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল ৫ আসন থেকে জনগণের ভোটে

হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টেট বাতিলের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও -রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন।

১০

নিউ আলিপুর থানা ও কেন্দ্র বাহিনী সহ – স্বরূপ বিশ্বাসের ফ্লাটে তল্লাশি।।

১১

নাসিরনগরে বেপরোয়া মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ  নিহত আহত -২

১২

অসহায় নারীদের টার্গেট করে তাদের সরলতার সুযোগ নিয়ে একের পর এক করে যাচ্ছে ধর্ষণের মতো জঘন্যত কাজ।

১৩

গাজীপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজন নাটক।

১৪

ঝিনাইদহে ১৬ মামলার আসামি মাদক গডফাদার মনির ও সহযোগী গ্রেফতার

১৫

মায়ের মামলায় বাবা জেলে, খালি ঘরে মিলল ছেলের ঝুলন্ত নিথর দেহ।

১৬

কে এই শাহীন অসংখ্য অসহায় নারীদের ধর্ষণ করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে কোনাবাড়ী।

১৭

এই সেই শাহীন গাজীপুর কোনাবাড়ী অসংখ্য অসহায় নারীদের টার্গেট করে জঘন্যতম কাজ করে চলেছে টাকা আছে বলে স্বপ চাপা দিতে পারে।

১৮

এই সেই শাহীন কোনাবাড়ী একাধ অসহায় নারীদের টার্গেট করে ধর্ষণের মত জঘন্য কাম কাজ করেও দিব্যি ঘুরে বেড়াচ্ছে

১৯

এই মাদককারীরা করে যাচ্ছে ছিনতাই রাধানি এদের শেষ কোথায়।

২০