জাহাঙ্গীর আলম,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
২৩ মে ২০২৬, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৭ জন

বিজয়নগরে ত্রাণের চালে দুর্গন্ধ, পঁচা চাল বিতরণের অভিযোগ।

 

জাহাঙ্গীর আলম,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঈদুল আজহাকে সামনে রেখে ভিজিএফ ও ভিডাব্লিউবি সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় দুর্গন্ধযুক্ত, পঁচা ও জমাট বাঁধা নিম্নমানের চাল বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুবিধাভোগীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, বিতরণকৃত চালের গুণগত মান যাচাই করে দ্রুত পরিবর্তনের ব্যবস্থা নেওয়া হোক।

স্থানীয় সূত্র ও উপকারভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণের জন্য আনা চালের বস্তা খুলে অনেকেই দুর্গন্ধ, লালচে রঙ, পোকা ও জমাট বাঁধা চাল দেখতে পান। তাদের অভিযোগ, এসব চাল দীর্ঘদিনের পুরোনো এবং খাবারের অনুপযোগী।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে জানা যায়, কয়েকটি ইউনিয়নে ইতোমধ্যে এসব চাল বিতরণ করা হয়েছে এবং কয়েকটি ইউনিয়নে বিতরণ কার্যক্রম এখনও বাকি রয়েছে। ফলে বিষয়টি নিয়ে সুবিধাভোগীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
কয়েকজন সুবিধাভোগী জানান, চালের মান এতটাই নিম্ন যে তা রান্না ও খাওয়ার উপযোগী নয়। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, “এমন পঁচা ও নিম্নমানের চাল দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল। এসব চাল খেলে উপকারের বদলে মানুষ আরও অসুস্থ হয়ে পড়বে।”

অভিযোগ রয়েছে, জমাট বাঁধা ও দুর্গন্ধযুক্ত চাল দেখে অনেকে তা গ্রহণ না করেই ফিরে গেছেন। আবার কেউ কেউ চাল পরিবর্তনের দাবি জানিয়েছেন। তাদের দাবি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উপকারভোগীদের জন্য মানসম্মত চাল নিশ্চিত করা হোক।

এ বিষয়ে চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “চম্পকনগর ইউনিয়নে যে চাল দেওয়া হচ্ছে, তা খাওয়ার উপযোগী নয়। প্রতিটি বস্তায় পোকা ও নষ্ট চাল রয়েছে। এ ধরনের পঁচা চাল মানুষের উপকারের বদলে ক্ষতির কারণ হবে। আমার ইউনিয়নে এ ধরনের চাল সরবরাহ সঠিক হয়নি। এমন চাল না দেওয়াই ভালো ছিল।”

বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, “এই মাসে ভিডাব্লিউবি কর্মসূচির জন্য যে চাল এসেছে, তার গুণগত মান ভালো নয়। সরকার যেভাবে আমাদের কাছে সরবরাহ করে, আমরা সেভাবেই বিতরণ করি। চালের মান ভালো নয়—এ বিষয়টি একাধিকবার জানানো হয়েছে এবং চেয়ারম্যানকেও অবহিত করা হয়েছে। আগামী রোববার এসব চাল বিতরণের কথা রয়েছে।”

এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তার বলেন, “এই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আমরা কথা বলেছি এবং তাদের সতর্ক করে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। আর যেসব ইউনিয়নে এখনো বিতরণ হয়নি, সেসব ইউনিয়নের সংশ্লিষ্ট প্রতিনিধিরা চাইলে খাদ্যগুদামে গিয়ে চাল দেখে পরিবর্তন করে নতুন চাল নিয়ে আসতে পারবেন। ইউনিয়নের সংশ্লিষ্ট প্রতিনিধিদের আগেই খাদ্যগুদামে গিয়ে চাল পরীক্ষা করার নিয়ম রয়েছে।”

স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি নিম্নআয়ের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চাল সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ প্রক্রিয়ায় কঠোর মান নিয়ন্ত্রণ এবং কার্যকর তদারকি নিশ্চিত করা জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কোনাবাড়ী থানা বিএনপির বিক্ষোভ মিছিল করে বিএনপির দুঃসাহসী ত্যাগী নেতাদের মধ্যে একজন নেতা মো: নিরব মেহেরাজ (নূর)।

গুইমারায় ইয়াবাসহ দণ্ডপ্রাপ্ত যুবকের বিরুদ্ধে অনলাইন জুয়ায় সংশ্লিষ্টতার অভিযোগ

রবিবার বঙ্গভবন ছাড়ার কথা রয়েছে, পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের।

কাশিমপুর মেট্রো থানার ওসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ আশি হাজার টাকা মুক্তি বাবদ নিয়েছেন।

মানবতার আরেক নাম, মোহাম্মদ জাকির হোসেন একজন অসুস্থ বৃদ্ধ,মাকে চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে মানবিক দৃষ্টি খুলে দিয়েছে সমাজের অন্ধকার জগতের

এখনো পৃথিবীতে মানবতা বেঁচে আছে মোহাম্মদ জাকির হোসেনের মত উদার মনের মানুষ আছে বলে, মোহাম্মদ জাকির হোসেন, এক অসুস্থ বৃদ্ধ মায়ের চলাচলের জন্য একটি

এখনো হোসেনপৃথিবী থেকে মানবতা হারিয়ে যায়নি,মোহাম্মদ জাকির , একজন অসুস্থ বৃদ্ধ মাকে, চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে, মানবতার হাত আরো শক্তিশালী করলেন।

বিএনপির নির্যাতিত এবং ত্যাগী নেতা, জনাব মোঃসুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল ৫ আসন থেকে জনগণের ভোটে

হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টেট বাতিলের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও -রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন।

১০

নিউ আলিপুর থানা ও কেন্দ্র বাহিনী সহ – স্বরূপ বিশ্বাসের ফ্লাটে তল্লাশি।।

১১

নাসিরনগরে বেপরোয়া মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ  নিহত আহত -২

১২

অসহায় নারীদের টার্গেট করে তাদের সরলতার সুযোগ নিয়ে একের পর এক করে যাচ্ছে ধর্ষণের মতো জঘন্যত কাজ।

১৩

গাজীপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজন নাটক।

১৪

ঝিনাইদহে ১৬ মামলার আসামি মাদক গডফাদার মনির ও সহযোগী গ্রেফতার

১৫

মায়ের মামলায় বাবা জেলে, খালি ঘরে মিলল ছেলের ঝুলন্ত নিথর দেহ।

১৬

কে এই শাহীন অসংখ্য অসহায় নারীদের ধর্ষণ করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে কোনাবাড়ী।

১৭

এই সেই শাহীন গাজীপুর কোনাবাড়ী অসংখ্য অসহায় নারীদের টার্গেট করে জঘন্যতম কাজ করে চলেছে টাকা আছে বলে স্বপ চাপা দিতে পারে।

১৮

এই সেই শাহীন কোনাবাড়ী একাধ অসহায় নারীদের টার্গেট করে ধর্ষণের মত জঘন্য কাম কাজ করেও দিব্যি ঘুরে বেড়াচ্ছে

১৯

এই মাদককারীরা করে যাচ্ছে ছিনতাই রাধানি এদের শেষ কোথায়।

২০