খ,ম,জায়েদ হোসেন নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া।
২ জুন ২০২৬, ৮:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১ জন

নাসির নগর – ধরন্তি মেদির হাওর দর্শনার্থীদের উপচে পড়া ভীর। 

খ,ম, জায়েদ হোসেন , নাসির নগর 
( ব্রাহ্মণ বাড়ীয়া)থেকেঃ

পশ্চিমে মেঘনা পূর্বে তিতাস। মাঝে সুবিশাল হাওর। নাম আকাশি হাওর। সূর্যের আলোয় চিকচিক করছে জলরাশি। হাওরের পেট কেটে চলে গেছে সরাইল-নাসিরনগর সড়ক। ধরন্তি গ্রামে এই সড়কটিতে দাঁড়ালে দিন শেষে দেখা যাবে সূর্য লুকাচ্ছে পানির নিচে। যেন আরেক কক্সবাজার।
বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত হাওর থাকে পানিতে টইটম্বুর। যান্ত্রিক জীবনের সকল ক্লান্তি আর অবসাদকে ধুয়ে ফেলতে পারে আকাশি হাওরের ঢেউ। এমন সৌন্দর্যে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে অবস্থিত ধরন্তিকে মিনি কক্সবাজার বলছেন কেউ কেউ। প্রতিদিন শত শত ভ্রমণ পিপাসুদের তৃষা মেটাচ্ছে ধরন্তির এই মিনি কক্সবাজার। ঈদ আর নানা পার্বণে এখানে থাকে মানুষের উপচে পড়া ভিড়।সেরা ট্যুর প্যাকেজ
অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ব্রাহ্মণবাড়িয় এই ধরন্তি হাওর, নজর কাড়ছে পর্যটকদের।  নাসির নগর থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিনে  নাসির নগর – সরাইল উপজেলার মধ্যবর্তি স্থানে  অবস্থিত ধরন্তি হাওর। প্রতিদিন বিকেলেই নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্যে হাওরের উপর দিয়ে চলমান নাসিরনগর – সরাইল সড়কের দুই পাশে ভিড় করেন অসংখ্য মানুষ।
ভৈরব উপজেলা  থেকে আগত মোঃ ইয়াসিন বলেন, 
এই হাওরে সমুদ্রের বেলাভূমি না থাকলেও সৌন্দর্যের দিক থেকে এটি অতুলনীয়। এজন্যই অনেকে একে মিনি কক্সবাজারও বলে থাকে। হাওরের দিগন্ত জোড়া থৈ থৈ পানি আর মেঘের লুকোচুরি খেলায় বর্ষার বিকেলটা আমার  কাছে মোহময় হয়ে উঠেছে।
ব্রাহ্মণ বাড়ীয়া জেলা সদর আগত জেরিন আক্তার বলেন , প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসি ধরন্তি মেদির হাওরে। সাপ্তাহিক ছুটি কিংবা দুই ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে এই আনন্দ উপভোগ করতে। তিনি আক্ষেপের সুরে জানান  – দর্শনীয় স্থানে   পর্যটকদের বসার মতো কোন ব্যবস্থা নেই। 
হাওরে ছোট ডিঙ্গি নৌকা ও স্পিড বোট নিয়ে ঘুরে বেড়ানো যাবে। দর্শনীয় স্থানটিকে পর্যটকদের বসার স্থান নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মানের দাবী জানিয়েছেন বিভিন্ন স্থান থেকে আসা অনেক পর্যটক। দিগন্তজোড়া এই হাওরের পশ্চিম প্রান্তে মেঘনা আর পূর্ব প্রান্তে তিতাস নদসহ অসংখ্য খালবিল জলাশয় রয়েছে। প্রতিবছর বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত ছয়মাস থৈ থৈ পানি থাকে এই হাওরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস।

গাজীপুর সিটির শতকরা ৯৫% লোক বর্তমানে নগর পিতাকে ভবিষ্যতে দেখতে চায়।

বর্তমানে গাজীপুর সিটি করপোরেশন এর, মহান ব্যক্তি কঠিন ভাবে স্টাডিং ধরে রেখেছেন বলে গাজীপুর সিটি কর্পোরেশনের জনসাধারণের মুখে আনন্দের হাসি।

ঘোষ পরিবারে পালিত হল– লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস।

নাসিরনগরে এমপি এম এ হান্নান সড়কের ইটের সোলিং রাস্তার

নাসিরনগরে দালালের খপ্পরে সর্বস্বান্ত ইসহাক মিয়া, ৪৫ বছর পর ফিরলেন নিজ ঘরে।

শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। লেখক,কে.আই লোকমান:-

সমাজসেবায় বিশেষ সম্মাননা পেলেন নাসিরনগরের সৈয়দ সাজ্জাদ মোর্শেদ  সোহান

প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের কেন্দ্রবিন্দু নাসিরনগর ডাকবাংলো।

মা, ছেলে, ও পুত্রব, ধূসহ একই পরিবারের। ৩ সদস্য হেরোইন ও নিজস্ব সংবাদদাতা: জীবন দেওয়ান উজ্জ্বল

১০

মানব পাচারকারী ভয়ংকর ইউনুস কাহিনী।

১১

দলের দুঃসময়ে ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়নের দাবি, প্রধানমন্ত্রীর কাছে আবেদন

১২

নাসিরনগরে বিশ্বকাপের উন্মাদনায় জার্সি বাজার জমজমাট বিক্রির শীর্ষে আর্জেন্টিনা ও ব্রাজিল।

১৩

নাসির নগর – ধরন্তি মেদির হাওর দর্শনার্থীদের উপচে পড়া ভীর। 

১৪

নাসিরনগরের ফান্দাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি অনুমোদন ​

১৫

নাসিরনগরে বন্ধু মহল ফুটবল টুর্নামেন্ট ২৬ অনুষ্ঠিত। খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া)

১৬

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি খ,ম,জায়েদ হোসেন,ব্রাহ্মণবাড়ীয়া

১৭

নাসিরনগরে বন্ধু মহল ফুটবল টুর্নামেন্ট ২৬ অনুষ্ঠিত।

১৮

নাসিরনগরে গাঁজাসহ মাদকদ্রব্য ব্যবসায়ী আটক।

১৯

নাসিরনগরে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ সেবা পেলেন পাচঁশতাধিক মানুষ

২০