উজ্জ্বল দেওয়ান স্টাফ রিপোর্টার
৩ জুন ২০২৬, ১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৪ জন

মা, ছেলে, ও পুত্রব, ধূসহ একই পরিবারের। ৩ সদস্য হেরোইন ও নিজস্ব সংবাদদাতা: জীবন দেওয়ান উজ্জ্বল

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের তিন সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন ২০২৬) সকাল ৭টা ১০ মিনিট থেকে ৮টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম ভোলাহাট উপজেলার ২নং গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আসামিদের নিজ বাড়ি থেকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে উল্লেখিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— মোছা. তাজেনুর বেগম (৫৩), তার ছেলে মো. সাবিরুল ইসলাম (৩১) এবং পুত্রবধূ মোছা. ববিতা খাতুন (২৫)। তারা সবাই সুরানপুর গ্রামের বাসিন্দা।

অভিযানকালে তাদের যৌথ হেফাজত থেকে সর্বমোট ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজকে মাদকমুক্ত করা এবং যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস।

গাজীপুর সিটির শতকরা ৯৫% লোক বর্তমানে নগর পিতাকে ভবিষ্যতে দেখতে চায়।

বর্তমানে গাজীপুর সিটি করপোরেশন এর, মহান ব্যক্তি কঠিন ভাবে স্টাডিং ধরে রেখেছেন বলে গাজীপুর সিটি কর্পোরেশনের জনসাধারণের মুখে আনন্দের হাসি।

ঘোষ পরিবারে পালিত হল– লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস।

নাসিরনগরে এমপি এম এ হান্নান সড়কের ইটের সোলিং রাস্তার

নাসিরনগরে দালালের খপ্পরে সর্বস্বান্ত ইসহাক মিয়া, ৪৫ বছর পর ফিরলেন নিজ ঘরে।

শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। লেখক,কে.আই লোকমান:-

সমাজসেবায় বিশেষ সম্মাননা পেলেন নাসিরনগরের সৈয়দ সাজ্জাদ মোর্শেদ  সোহান

প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের কেন্দ্রবিন্দু নাসিরনগর ডাকবাংলো।

মা, ছেলে, ও পুত্রব, ধূসহ একই পরিবারের। ৩ সদস্য হেরোইন ও নিজস্ব সংবাদদাতা: জীবন দেওয়ান উজ্জ্বল

১০

মানব পাচারকারী ভয়ংকর ইউনুস কাহিনী।

১১

দলের দুঃসময়ে ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়নের দাবি, প্রধানমন্ত্রীর কাছে আবেদন

১২

নাসিরনগরে বিশ্বকাপের উন্মাদনায় জার্সি বাজার জমজমাট বিক্রির শীর্ষে আর্জেন্টিনা ও ব্রাজিল।

১৩

নাসির নগর – ধরন্তি মেদির হাওর দর্শনার্থীদের উপচে পড়া ভীর। 

১৪

নাসিরনগরের ফান্দাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি অনুমোদন ​

১৫

নাসিরনগরে বন্ধু মহল ফুটবল টুর্নামেন্ট ২৬ অনুষ্ঠিত। খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া)

১৬

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি খ,ম,জায়েদ হোসেন,ব্রাহ্মণবাড়ীয়া

১৭

নাসিরনগরে বন্ধু মহল ফুটবল টুর্নামেন্ট ২৬ অনুষ্ঠিত।

১৮

নাসিরনগরে গাঁজাসহ মাদকদ্রব্য ব্যবসায়ী আটক।

১৯

নাসিরনগরে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ সেবা পেলেন পাচঁশতাধিক মানুষ

২০