njadmin
৯ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৫ জন

ঝিনাইদহে ১৬ মামলার আসামি মাদক গডফাদার মনির ও সহযোগী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি জীবন দেওয়ান উজ্জ্বল

ঝিনাইদহ জেলা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৬টি মামলার আসামি ও আন্তঃজেলা মাদক চক্রের অন্যতম গডফাদার মনির হোসেন ওরফে মনির (৪৬) এবং তার এক নারী সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১,৯১,৪২০ (এক লক্ষ একানব্বই হাজার চারশত বিশ) টাকা উদ্ধার ও জব্দ করে পুলিশ।

আজ সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় ঝিনাইদহের মহেশপুর থানার ০৩ নং পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরী বাগানপাড়া গ্রামে আসামি মনিরের নিজ বাড়িতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক সম্রাট মনির হোসেন ওই গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।

ঝিনাইদহ জেলা পুলিশ জেলার মাদকের বিস্তাররোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে নিরলসভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় মহেশপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘুগরী বাগানপাড়া গ্রামে মনিরের বাড়িতে একটি সফল অভিযান চালায়। অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির ও তার নারী সহযোগীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করতে সক্ষম হয়।

পুলিশের রেকর্ড অনুযায়ী, গ্রেফতারকৃত মনির হোসেন দেশের একটি বড় মাদক সিন্ডিকেটের অন্যতম প্রধান চালিকাশক্তি। তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলা, নাটোর জেলা, ঢাকা জেলা এবং ডিএমপিসহ দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনের মোট ১৬টি মামলা রয়েছে।

ঝিনাইদহ জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে যে, জেলাকে মাদকমুক্ত করতে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান কঠোরভাবে জারি থাকবে। কুখ্যাত মাদক ব্যবসায়ী মনিরের অন্যান্য সহযোগীসহ জেলার সকল মাদক কারবারিদের আইনের আওতায় আনতে পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউ আলিপুর থানা ও কেন্দ্র বাহিনী সহ – স্বরূপ বিশ্বাসের ফ্লাটে তল্লাশি।।

নাসিরনগরে বেপরোয়া মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ  নিহত আহত -২

অসহায় নারীদের টার্গেট করে তাদের সরলতার সুযোগ নিয়ে একের পর এক করে যাচ্ছে ধর্ষণের মতো জঘন্যত কাজ।

গাজীপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজন নাটক।

ঝিনাইদহে ১৬ মামলার আসামি মাদক গডফাদার মনির ও সহযোগী গ্রেফতার

মায়ের মামলায় বাবা জেলে, খালি ঘরে মিলল ছেলের ঝুলন্ত নিথর দেহ।

কে এই শাহীন অসংখ্য অসহায় নারীদের ধর্ষণ করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে কোনাবাড়ী।

এই সেই শাহীন গাজীপুর কোনাবাড়ী অসংখ্য অসহায় নারীদের টার্গেট করে জঘন্যতম কাজ করে চলেছে টাকা আছে বলে স্বপ চাপা দিতে পারে।

এই সেই শাহীন কোনাবাড়ী একাধ অসহায় নারীদের টার্গেট করে ধর্ষণের মত জঘন্য কাম কাজ করেও দিব্যি ঘুরে বেড়াচ্ছে

এই মাদককারীরা করে যাচ্ছে ছিনতাই রাধানি এদের শেষ কোথায়।

১০

নাসিরনগরে প্রশংসায় ভাসছেন এমপি এম এ হান্নান।

১১

বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস।

১২

গাজীপুর সিটির শতকরা ৯৫% লোক বর্তমানে নগর পিতাকে ভবিষ্যতে দেখতে চায়।

১৩

বর্তমানে গাজীপুর সিটি করপোরেশন এর, মহান ব্যক্তি কঠিন ভাবে স্টাডিং ধরে রেখেছেন বলে গাজীপুর সিটি কর্পোরেশনের জনসাধারণের মুখে আনন্দের হাসি।

১৪

ঘোষ পরিবারে পালিত হল– লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস।

১৫

নাসিরনগরে এমপি এম এ হান্নান সড়কের ইটের সোলিং রাস্তার

১৬

নাসিরনগরে দালালের খপ্পরে সর্বস্বান্ত ইসহাক মিয়া, ৪৫ বছর পর ফিরলেন নিজ ঘরে।

১৭

শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। লেখক,কে.আই লোকমান:-

১৮

সমাজসেবায় বিশেষ সম্মাননা পেলেন নাসিরনগরের সৈয়দ সাজ্জাদ মোর্শেদ  সোহান

১৯

প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের কেন্দ্রবিন্দু নাসিরনগর ডাকবাংলো।

২০