মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ
২৮ মার্চ ২০২৬, ৮:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৭ জন

চুয়াডাঙ্গায় মুক্তিযুদ্ধের স্মৃতি: নিষ্ক্রিয় করা হলো অর্ধশতাব্দী আগের ৭ ল্যান্ডমাইন।

 

মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামে দীর্ঘ ৫৪ বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা সাতটি শক্তিশালী ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত টানা রুদ্ধশ্বাস অভিযানের পর যশোর সেনানিবাসের একটি বিশেষ দল মাইনগুলো ধ্বংস করতে সক্ষম হয়। মাইনগুলো নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা এবং আকাশে সৃষ্টি হয় ঘন ধোঁয়ার কুণ্ডলী।

জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে মাখালডাঙ্গা গ্রামের মাঠে কৃষকরা ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় লোহার মতো কিছু শক্ত বস্তুর অস্তিত্ব টের পান। কৌতূহলবশত মাটি সরিয়ে তারা ল্যান্ডমাইন সদৃশ বস্তুগুলো দেখতে পান।

খবরটি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাটিকে নিরাপদ বেষ্টনীতে (কর্ডন) ঘিরে ফেলে। মাইনগুলো মাটির গভীরে থাকায় এবং অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সেগুলো উদ্ধারে দীর্ঘ সময় ও বিশেষ সতর্কতার প্রয়োজন ছিল।

প্রায় এক মাসের বিচার-বিশ্লেষণ ও প্রস্তুতি শেষে শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান চূড়ান্ত রূপ পায়। যশোর সেনানিবাসের ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দক্ষ ‘বোম্ব ডিসপোজাল টিম’ অত্যন্ত ঝুঁকি নিয়ে মাইনগুলো নিচ থেকে তুলে আনে।

এরপর নিরাপদ দূরত্বে নিয়ে একে একে সাতটি মাইনই নিষ্ক্রিয় করা হয়। বিস্ফোরণের তীব্রতায় মাটি ও ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে, যা দীর্ঘক্ষণ দেখা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম বলেন:
“আমরা ধারণা করছি, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের ঠেকাতে অত্যন্ত কৌশলে এই স্থলমাইনগুলো পুঁতে রেখেছিল। দীর্ঘ সময় ধরে এগুলো মাটির নিচে সুপ্ত অবস্থায় ছিল, যা অত্যন্ত বিপজ্জনক।”

মাইন নিষ্ক্রিয়করণ কার্যক্রমের সময় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত, চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প (৩৬ এডি)। মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)। মোহাম্মদ মিজানুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সদর থানা। মোহাম্মদ খালিদ, ওয়্যারহাউজ ইন্সপেক্টর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

দীর্ঘ ৫৪ বছর পর মাটির নিচে লুকিয়ে থাকা এই মরণঘাতী মাইনগুলো নিষ্ক্রিয় হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এতদিন প্রাণের ঝুঁকি নিয়ে এই মাঠে চাষাবাদ করা হয়েছে ভেবে অনেকেই শিউরে উঠছেন।

সেনাবাহিনী ও প্রশাসনের এই সফল অভিযানে এলাকাবাসী ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কোনাবাড়ী থানা বিএনপির বিক্ষোভ মিছিল করে বিএনপির দুঃসাহসী ত্যাগী নেতাদের মধ্যে একজন নেতা মো: নিরব মেহেরাজ (নূর)।

১

গুইমারায় ইয়াবাসহ দণ্ডপ্রাপ্ত যুবকের বিরুদ্ধে অনলাইন জুয়ায় সংশ্লিষ্টতার অভিযোগ

২

রবিবার বঙ্গভবন ছাড়ার কথা রয়েছে, পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের।

৩

কাশিমপুর মেট্রো থানার ওসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ আশি হাজার টাকা মুক্তি বাবদ নিয়েছেন।

৪

মানবতার আরেক নাম, মোহাম্মদ জাকির হোসেন একজন অসুস্থ বৃদ্ধ,মাকে চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে মানবিক দৃষ্টি খুলে দিয়েছে সমাজের অন্ধকার জগতের

৫

এখনো পৃথিবীতে মানবতা বেঁচে আছে মোহাম্মদ জাকির হোসেনের মত উদার মনের মানুষ আছে বলে, মোহাম্মদ জাকির হোসেন, এক অসুস্থ বৃদ্ধ মায়ের চলাচলের জন্য একটি

৬

এখনো হোসেনপৃথিবী থেকে মানবতা হারিয়ে যায়নি,মোহাম্মদ জাকির , একজন অসুস্থ বৃদ্ধ মাকে, চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে, মানবতার হাত আরো শক্তিশালী করলেন।

৭

বিএনপির নির্যাতিত এবং ত্যাগী নেতা, জনাব মোঃসুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল ৫ আসন থেকে জনগণের ভোটে

৮

হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৯

টেট বাতিলের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও -রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন।

১০

নিউ আলিপুর থানা ও কেন্দ্র বাহিনী সহ – স্বরূপ বিশ্বাসের ফ্লাটে তল্লাশি।।

১১

নাসিরনগরে বেপরোয়া মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ  নিহত আহত -২

১২

অসহায় নারীদের টার্গেট করে তাদের সরলতার সুযোগ নিয়ে একের পর এক করে যাচ্ছে ধর্ষণের মতো জঘন্যত কাজ।

১৩

গাজীপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজন নাটক।

১৪

ঝিনাইদহে ১৬ মামলার আসামি মাদক গডফাদার মনির ও সহযোগী গ্রেফতার

১৫

মায়ের মামলায় বাবা জেলে, খালি ঘরে মিলল ছেলের ঝুলন্ত নিথর দেহ।

১৬

কে এই শাহীন অসংখ্য অসহায় নারীদের ধর্ষণ করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে কোনাবাড়ী।

১৭

এই সেই শাহীন গাজীপুর কোনাবাড়ী অসংখ্য অসহায় নারীদের টার্গেট করে জঘন্যতম কাজ করে চলেছে টাকা আছে বলে স্বপ চাপা দিতে পারে।

১৮

এই সেই শাহীন কোনাবাড়ী একাধ অসহায় নারীদের টার্গেট করে ধর্ষণের মত জঘন্য কাম কাজ করেও দিব্যি ঘুরে বেড়াচ্ছে

১৯

এই মাদককারীরা করে যাচ্ছে ছিনতাই রাধানি এদের শেষ কোথায়।

২০