আল আমিন হাওলাদার নেত্রকোনা জেলা প্রতিনিধি:-
৩০ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০১ জন

ডেপুটি স্পিকারের এপিএস হলেন দুর্গাপুরের কৃতিসন্তান মীর্জা সালমান আরশাদ নজরুল।

 

আল আমিন হাওলাদার নেত্রকোনা জেলা প্রতিনিধি:-

জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কৃতিসন্তান মীর্জা সালমান আরশাদ নজরুল।
রবিবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের অভিপ্রায় অনুযায়ী মীর্জা সালমান আরশাদ নজরুলকে তার সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ডেপুটি স্পিকার যতদিন দায়িত্বে থাকবেন অথবা তাকে এ পদে বহাল রাখার ইচ্ছা প্রকাশ করবেন, ততদিন পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে।
মীর্জা নজরুল নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার এক সম্ভাবনাময় সন্তান। তার পিতা মীর্জা আব্দুল জব্বার এবং মাতা জাহানারা বেগম। তিনি সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে ঢাকা ক্যাপিটেল কলেজে আইন বিষয়ে পড়াশোনা করেন। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
রাজনীতির পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন তিনি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির আহ্বায়ক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মাদকবিরোধী কার্যক্রম, সামাজিক উদ্যোগ এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় তার ভূমিকা এলাকায় প্রশংসিত।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে মীর্জা নজরুল বলেন,
“আলহামদুলিল্লাহ। আমি গভীরভাবে কৃতজ্ঞতা জানাই মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের প্রতি। আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর প্রতি তিনি যে আস্থা রেখেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে পারি।”
এদিকে, তার এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তির খবরে নিজ এলাকা দুর্গাপুরে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, একজন শিক্ষিত, মার্জিত ও সৎ সংগঠক হিসেবে মীর্জা নজরুল তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে এলাকার মুখ উজ্জ্বল করবেন। একইসঙ্গে তারা মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে এ নিয়োগের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে ১১ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা।

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৭৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২।

বরানগর নবারুণ সংঘের উদ্যোগে- বিধায়ক সজল ঘোষ কে সম্মাননা জ্ঞাপন ও মিলন ভোজের আয়োজন।

বিজয়নগরে ত্রাণের চালে দুর্গন্ধ, পঁচা চাল বিতরণের অভিযোগ।

সঙ্গীর মৃত্যু মেনে নিতে পারেনি ভেড়ার দল, রাস্তায় দাঁড়িয়ে রইল দুই ঘণ্টা।

তানোরে ৫ কেজি গাঁজাসহ ট্রাক চালক-হেলপার আটক।

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন।

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার।

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা।

বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি।

১০

উন্নয়নের মহাসড়কে ঠাকুরগাঁও, কথা রেখেছেন মির্জা ফখরুল।

১১

বড়ইবাড়ী এ.কে.ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজ এড হক কমিটি সভাপতিকে ঘিরে উত্তেজনা, মানববন্ধন।

১২

বিদেশিদের হেনস্তাকারী রাজশাহীর আকাশের বিলাসী জীবন।

১৩

ঔষধশূন্য ২৮ কমিউনিটি ক্লিনিক, ভোগান্তিতে হাজারো পরিবার।

১৪

গাজীপুরে টঙ্গীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরে।

১৫

বিজিবি’র সফল অভিযানে রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ।

১৬

মামলা থাকলেও বহাল তবিয়তে অফিস করছেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী, ক্ষোভ জনমনে।

১৭

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী লাল চুড়ি পরুন: নাসির উদ্দিন পাটোয়ারী।

১৮

টঙ্গীতে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, আটক স্বামী।

১৯

ঠাকুরগাঁওয়ের তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে: ফখরুল কন্যা ডক্টর শামারুহ মির্জা।

২০