স্টাফ রিপোর্টার,রাজশাহীঃ
৩০ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৪ জন

বাগমারা শ্রীপুর রামনগর “ডিগ্রি কলেজের” শিক্ষার পরিবেশ সংকটে,হারাতে বসেছে দীর্ঘদিনের-সুনাম।

 

স্টাফ রিপোর্টার,রাজশাহীঃ

রাজশাহীর বাগমারা উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘শ্রীপুর রামনগর ডিগ্রি কলেজ’ বর্তমানে চরম অব্যবস্থাপনা আর অবহেলার কবলে পড়েছে। এক সময়ের সুনামধন্য এই প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ এখন ধ্বংসের মুখে, যা নিয়ে স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
সরেজমিনে এবং স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজটিতে বর্তমানে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতির হার আশঙ্কাজনকভাবে কমে গেছে। অভিযোগ উঠেছে, অনেক শিক্ষক নিয়মিত কলেজে আসেন না, আর আসলেও যথাযথভাবে পাঠদান সম্পন্ন করেন না। শিক্ষার্থীদের উপস্থিতির ক্ষেত্রেও প্রশাসনের পক্ষ থেকে নেই কোনো কঠোর বাধ্যবাধকতা।
ফলে ক্লাসরুম গুলো প্রায়ই ছাত্র-শূণ্য থাকছে এবং একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ হলো নিয়মিত ক্লাস এবং শিক্ষক- শিক্ষার্থীর প্রাণবন্ত উপস্থিতি। কিন্তু শ্রীপুর রামনগর ডিগ্রি কলেজে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ না থাকায় সাধারণ শিক্ষার্থীরাও পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলছে, যার সরাসরি প্রভাব পড়ছে কলেজের ফলাফলের ওপর।
এলাকাবাসীর মতে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই ঐতিহ্যবাহী কলেজের গৌরব চিরতরে হারিয়ে যাবে। কলেজের হারানো ঐতিহ্য ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষক, শিক্ষার্থী এবং পরিচালনা পর্ষদকে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিশেষ করে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে— নিয়মিত কলেজে উপস্থিত হওয়া এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ ও কলেজের সম্মান রক্ষা করা এখন সময়ের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত এই অব্যবস্থাপনা দূর করতে উদ্যোগী না হন, তবে বাগমারা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ তার অস্তিত্ব সংকটে পড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কোনাবাড়ী থানা বিএনপির বিক্ষোভ মিছিল করে বিএনপির দুঃসাহসী ত্যাগী নেতাদের মধ্যে একজন নেতা মো: নিরব মেহেরাজ (নূর)।

গুইমারায় ইয়াবাসহ দণ্ডপ্রাপ্ত যুবকের বিরুদ্ধে অনলাইন জুয়ায় সংশ্লিষ্টতার অভিযোগ

রবিবার বঙ্গভবন ছাড়ার কথা রয়েছে, পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের।

কাশিমপুর মেট্রো থানার ওসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ আশি হাজার টাকা মুক্তি বাবদ নিয়েছেন।

মানবতার আরেক নাম, মোহাম্মদ জাকির হোসেন একজন অসুস্থ বৃদ্ধ,মাকে চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে মানবিক দৃষ্টি খুলে দিয়েছে সমাজের অন্ধকার জগতের

এখনো পৃথিবীতে মানবতা বেঁচে আছে মোহাম্মদ জাকির হোসেনের মত উদার মনের মানুষ আছে বলে, মোহাম্মদ জাকির হোসেন, এক অসুস্থ বৃদ্ধ মায়ের চলাচলের জন্য একটি

এখনো হোসেনপৃথিবী থেকে মানবতা হারিয়ে যায়নি,মোহাম্মদ জাকির , একজন অসুস্থ বৃদ্ধ মাকে, চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে, মানবতার হাত আরো শক্তিশালী করলেন।

বিএনপির নির্যাতিত এবং ত্যাগী নেতা, জনাব মোঃসুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল ৫ আসন থেকে জনগণের ভোটে

হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টেট বাতিলের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও -রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন।

১০

নিউ আলিপুর থানা ও কেন্দ্র বাহিনী সহ – স্বরূপ বিশ্বাসের ফ্লাটে তল্লাশি।।

১১

নাসিরনগরে বেপরোয়া মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ  নিহত আহত -২

১২

অসহায় নারীদের টার্গেট করে তাদের সরলতার সুযোগ নিয়ে একের পর এক করে যাচ্ছে ধর্ষণের মতো জঘন্যত কাজ।

১৩

গাজীপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজন নাটক।

১৪

ঝিনাইদহে ১৬ মামলার আসামি মাদক গডফাদার মনির ও সহযোগী গ্রেফতার

১৫

মায়ের মামলায় বাবা জেলে, খালি ঘরে মিলল ছেলের ঝুলন্ত নিথর দেহ।

১৬

কে এই শাহীন অসংখ্য অসহায় নারীদের ধর্ষণ করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে কোনাবাড়ী।

১৭

এই সেই শাহীন গাজীপুর কোনাবাড়ী অসংখ্য অসহায় নারীদের টার্গেট করে জঘন্যতম কাজ করে চলেছে টাকা আছে বলে স্বপ চাপা দিতে পারে।

১৮

এই সেই শাহীন কোনাবাড়ী একাধ অসহায় নারীদের টার্গেট করে ধর্ষণের মত জঘন্য কাম কাজ করেও দিব্যি ঘুরে বেড়াচ্ছে

১৯

এই মাদককারীরা করে যাচ্ছে ছিনতাই রাধানি এদের শেষ কোথায়।

২০