মোঃ শহীদুল ইসলাম,বিশেষ প্রতিবেদকঃ
৩১ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৪ জন

সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে জোরদার সহযোগিতার অঙ্গীকার।

 

মোঃ শহীদুল ইসলাম,বিশেষ প্রতিবেদকঃ

মানবপাচার (মানুষ পাচার) ও অবৈধ অভিবাসন (অবৈধভাবে বিদেশ গমন) প্রতিরোধে বাংলাদেশ ও ইতালির মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এদিন রাজধানীর সিআইডি সদর দপ্তরে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা মহোদয়ের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের মাইগ্রেশন অ্যাটাশে মি. জিউসেপ্পে জিওভান্নি-এর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মি. জিউসেপ্পে জিওভান্নি বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ পুলিশকে আন্তরিক অভিনন্দন জানান। একইসঙ্গে মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে বাংলাদেশ পুলিশ, বিশেষ করে সিআইডি এবং অন্যান্য বিশেষায়িত ইউনিটসমূহের পেশাদারিত্ব, দক্ষতা ও কার্যকর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সুসংহত ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে বলেন, আন্তঃদেশীয় অপরাধ দমনে অপারেশনাল কার্যক্রম জোরদার এবং গোয়েন্দা তথ্য বিনিময়ে সমন্বয় বৃদ্ধি অত্যন্ত জরুরি।

এসময় সিআইডি প্রধান মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারক-এর আলোকে পুলিশ-টু-পুলিশ সহযোগিতা আরও জোরদার করা হবে। তিনি নিরাপদ ও নিয়মিত অভিবাসন প্রক্রিয়া সহজতর করার পাশাপাশি অবৈধ অভিবাসন নেটওয়ার্কের বিরুদ্ধে সমন্বিত ও কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আলি আকবর খান, ডিআইজি (অর্গানাইজড ক্রাইম); জনাব মো. আবুল বাশার তালুকদার, ডিআইজি (সাইবার পুলিশ সেন্টার); জনাব মোহাম্মদ শামসুল হক, ডিআইজি (ফরেনসিক)সহ সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ মানবপাচার, অবৈধ অভিবাসন এবং আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার, যৌথ উদ্যোগ গ্রহণ, তথ্য বিনিময় বৃদ্ধি এবং সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম সম্প্রসারণে একমত পোষণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কোনাবাড়ী থানা বিএনপির বিক্ষোভ মিছিল করে বিএনপির দুঃসাহসী ত্যাগী নেতাদের মধ্যে একজন নেতা মো: নিরব মেহেরাজ (নূর)।

গুইমারায় ইয়াবাসহ দণ্ডপ্রাপ্ত যুবকের বিরুদ্ধে অনলাইন জুয়ায় সংশ্লিষ্টতার অভিযোগ

রবিবার বঙ্গভবন ছাড়ার কথা রয়েছে, পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের।

কাশিমপুর মেট্রো থানার ওসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ আশি হাজার টাকা মুক্তি বাবদ নিয়েছেন।

মানবতার আরেক নাম, মোহাম্মদ জাকির হোসেন একজন অসুস্থ বৃদ্ধ,মাকে চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে মানবিক দৃষ্টি খুলে দিয়েছে সমাজের অন্ধকার জগতের

এখনো পৃথিবীতে মানবতা বেঁচে আছে মোহাম্মদ জাকির হোসেনের মত উদার মনের মানুষ আছে বলে, মোহাম্মদ জাকির হোসেন, এক অসুস্থ বৃদ্ধ মায়ের চলাচলের জন্য একটি

এখনো হোসেনপৃথিবী থেকে মানবতা হারিয়ে যায়নি,মোহাম্মদ জাকির , একজন অসুস্থ বৃদ্ধ মাকে, চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে, মানবতার হাত আরো শক্তিশালী করলেন।

বিএনপির নির্যাতিত এবং ত্যাগী নেতা, জনাব মোঃসুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল ৫ আসন থেকে জনগণের ভোটে

হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টেট বাতিলের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও -রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন।

১০

নিউ আলিপুর থানা ও কেন্দ্র বাহিনী সহ – স্বরূপ বিশ্বাসের ফ্লাটে তল্লাশি।।

১১

নাসিরনগরে বেপরোয়া মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ  নিহত আহত -২

১২

অসহায় নারীদের টার্গেট করে তাদের সরলতার সুযোগ নিয়ে একের পর এক করে যাচ্ছে ধর্ষণের মতো জঘন্যত কাজ।

১৩

গাজীপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজন নাটক।

১৪

ঝিনাইদহে ১৬ মামলার আসামি মাদক গডফাদার মনির ও সহযোগী গ্রেফতার

১৫

মায়ের মামলায় বাবা জেলে, খালি ঘরে মিলল ছেলের ঝুলন্ত নিথর দেহ।

১৬

কে এই শাহীন অসংখ্য অসহায় নারীদের ধর্ষণ করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে কোনাবাড়ী।

১৭

এই সেই শাহীন গাজীপুর কোনাবাড়ী অসংখ্য অসহায় নারীদের টার্গেট করে জঘন্যতম কাজ করে চলেছে টাকা আছে বলে স্বপ চাপা দিতে পারে।

১৮

এই সেই শাহীন কোনাবাড়ী একাধ অসহায় নারীদের টার্গেট করে ধর্ষণের মত জঘন্য কাম কাজ করেও দিব্যি ঘুরে বেড়াচ্ছে

১৯

এই মাদককারীরা করে যাচ্ছে ছিনতাই রাধানি এদের শেষ কোথায়।

২০