আল আমিন হাওলাদার, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
৩ এপ্রিল ২০২৬, ৪:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২২ জন

মেধা-মননের ভিত্তিতেই মূল্যায়ন, ‘মডেল কলমাকান্দা’ গড়ার প্রত্যয়: কায়সার কামাল।

 

আল আমিন হাওলাদার, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

নেত্রকোনার কলমাকান্দায় আয়োজিত এক প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আমার কাছে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিষ্টান বা কে হাজং— সেটি বিবেচ্য বিষয় নয়। কে কোন দল বা মতের, সেটাও মুখ্য নয়। আমার কাছে বিবেচ্য হলো একজন মানুষের মেধা ও মনন। মেধা ও মননের ভিত্তিতেই সবাইকে মূল্যায়ন করা হবে।”
তিনি আরও বলেন, একটি সমাজকে এগিয়ে নিতে হলে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মানবিক মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভাজন নয়, ঐক্যের মাধ্যমে উন্নয়ন সম্ভব— এই বিশ্বাস থেকেই তিনি কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় অবহেলিত কলমাকান্দাকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব ও সংস্কৃতিমুখী জনপদ হিসেবে গড়ে তুলতে ‘মডেল কলমাকান্দা’ প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে পৌঁছালে জনতা কালচারাল একাডেমির ক্ষুদে শিক্ষার্থীরা বর্ণিল সাজে, হাতে প্ল্যাকার্ড ও ফুল নিয়ে ডেপুটি স্পিকারকে উষ্ণ অভ্যর্থনা জানায়। শিশুদের এমন আন্তরিক আয়োজনে তিনি অভিভূত হন এবং তাদের সঙ্গে সময় কাটান, খোঁজখবর নেন ও ভবিষ্যতের জন্য উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানের পরিবেশ ছিল উৎসবমুখর। একাডেমির শিক্ষার্থীরা দলীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান এবং জাতীয় সংগীত পরিবেশন করে উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিশুদের প্রতিভা বিকাশে একাডেমির ভূমিকারও প্রশংসা করেন তিনি।
এছাড়া রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত একাডেমির মেধাবী শিক্ষার্থী আলিফের ভূয়সী প্রশংসা করেন প্রধান অতিথি। আলিফের গানের প্রতি আগ্রহ দেখে তাৎক্ষণিকভাবে তার কণ্ঠে গান শোনার ইচ্ছা প্রকাশ করেন এবং মনোযোগ দিয়ে তার পরিবেশনা উপভোগ করেন। গান শেষে আলিফের প্রতিভার প্রশংসা করে তাকে আরও এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেন।
পরবর্তীতে জনতা কালচারাল একাডেমির পক্ষ থেকে আলিফকে একটি পাঞ্জাবি উপহার প্রদান করেন ব্যারিস্টার কায়সার কামাল। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসাহ, প্রেরণা ও সাংস্কৃতিক চেতনার এক সুন্দর সমন্বয়, যা কলমাকান্দার সাংস্কৃতিক অঙ্গনকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কোনাবাড়ী থানা বিএনপির বিক্ষোভ মিছিল করে বিএনপির দুঃসাহসী ত্যাগী নেতাদের মধ্যে একজন নেতা মো: নিরব মেহেরাজ (নূর)।

গুইমারায় ইয়াবাসহ দণ্ডপ্রাপ্ত যুবকের বিরুদ্ধে অনলাইন জুয়ায় সংশ্লিষ্টতার অভিযোগ

রবিবার বঙ্গভবন ছাড়ার কথা রয়েছে, পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের।

কাশিমপুর মেট্রো থানার ওসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ আশি হাজার টাকা মুক্তি বাবদ নিয়েছেন।

মানবতার আরেক নাম, মোহাম্মদ জাকির হোসেন একজন অসুস্থ বৃদ্ধ,মাকে চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে মানবিক দৃষ্টি খুলে দিয়েছে সমাজের অন্ধকার জগতের

এখনো পৃথিবীতে মানবতা বেঁচে আছে মোহাম্মদ জাকির হোসেনের মত উদার মনের মানুষ আছে বলে, মোহাম্মদ জাকির হোসেন, এক অসুস্থ বৃদ্ধ মায়ের চলাচলের জন্য একটি

এখনো হোসেনপৃথিবী থেকে মানবতা হারিয়ে যায়নি,মোহাম্মদ জাকির , একজন অসুস্থ বৃদ্ধ মাকে, চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে, মানবতার হাত আরো শক্তিশালী করলেন।

বিএনপির নির্যাতিত এবং ত্যাগী নেতা, জনাব মোঃসুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল ৫ আসন থেকে জনগণের ভোটে

হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টেট বাতিলের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও -রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন।

১০

নিউ আলিপুর থানা ও কেন্দ্র বাহিনী সহ – স্বরূপ বিশ্বাসের ফ্লাটে তল্লাশি।।

১১

নাসিরনগরে বেপরোয়া মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ  নিহত আহত -২

১২

অসহায় নারীদের টার্গেট করে তাদের সরলতার সুযোগ নিয়ে একের পর এক করে যাচ্ছে ধর্ষণের মতো জঘন্যত কাজ।

১৩

গাজীপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজন নাটক।

১৪

ঝিনাইদহে ১৬ মামলার আসামি মাদক গডফাদার মনির ও সহযোগী গ্রেফতার

১৫

মায়ের মামলায় বাবা জেলে, খালি ঘরে মিলল ছেলের ঝুলন্ত নিথর দেহ।

১৬

কে এই শাহীন অসংখ্য অসহায় নারীদের ধর্ষণ করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে কোনাবাড়ী।

১৭

এই সেই শাহীন গাজীপুর কোনাবাড়ী অসংখ্য অসহায় নারীদের টার্গেট করে জঘন্যতম কাজ করে চলেছে টাকা আছে বলে স্বপ চাপা দিতে পারে।

১৮

এই সেই শাহীন কোনাবাড়ী একাধ অসহায় নারীদের টার্গেট করে ধর্ষণের মত জঘন্য কাম কাজ করেও দিব্যি ঘুরে বেড়াচ্ছে

১৯

এই মাদককারীরা করে যাচ্ছে ছিনতাই রাধানি এদের শেষ কোথায়।

২০