মোঃ মমিন আলী,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
৯ এপ্রিল ২০২৬, ৯:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭০ জন

নওগাঁ জেলার মান্দায় সাময়িক বরখাস্ত অধ্যক্ষকে পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন।

 

মোঃ মমিন আলী,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলার চকউলি বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের সাময়িক বরখাস্ত অধ্যক্ষ নজরুল ইসলামকে পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান আজিমুদ্দীন সরদার, দাতা সদস্য রুস্তম আলী, স্থানীয় বাসিন্দা আবুল হোসেন, অভিভাবক সদস্য মোস্তাফিজুর রহমান চাঁদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল লতিফ, খাইরুল আলম ও আব্দুস সাত্তার প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ নজরুল ইসলাম নিয়োগ বাণিজ্য, প্রতিষ্ঠানের পুকুর লিজ ও বাগানের গাছ বিক্রিসহ বিভিন্ন খাত থেকে অন্তত কোটি টাকা আত্মসাৎ করেছেন। এসব অনিয়ম ও দুর্নীতি এবং দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
তাঁরা আরও বলেন, এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, রাজশাহী শিক্ষা বোর্ড ও জেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু হলেও তা শেষ হওয়ার আগেই তাঁকে পুনর্বহালের জন্য অধিদপ্তর থেকে পত্র দেওয়া হয়েছে, যা প্রশ্নের জন্ম দিয়েছে।
দাতা সদস্য রুস্তম আলী বলেন, বর্তমানে প্রতিষ্ঠানটিতে কোনো নির্বাচিত গভর্নিং বডি নেই এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অভিযোগ দেওয়া হলেও সেগুলোর তদন্ত হয়নি, বরং পুনর্বহালের উদ্যোগ নেওয়া হচ্ছে।
অভিভাবক সদস্য মোস্তাফিজুর রহমান চাঁদ বলেন, বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে অধ্যক্ষ নজরুল ইসলাম উচ্চ আদালতে রিট করেছেন। সেই রিটের নিষ্পত্তি কিংবা তদন্ত শেষ না হওয়া সত্ত্বেও পুনর্বহালের সিদ্ধান্ত গ্রহণ করায় তিনি বিস্ময় প্রকাশ করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, তাঁকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। কিছু ব্যক্তি তাঁকে বিদ্যালয়ে যেতে বাধা দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছেন।
এ বিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার ভিত্তিতেই পুনর্বহালের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে তাঁর ব্যক্তিগত কোনো ভূমিকা নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কোনাবাড়ী থানা বিএনপির বিক্ষোভ মিছিল করে বিএনপির দুঃসাহসী ত্যাগী নেতাদের মধ্যে একজন নেতা মো: নিরব মেহেরাজ (নূর)।

গুইমারায় ইয়াবাসহ দণ্ডপ্রাপ্ত যুবকের বিরুদ্ধে অনলাইন জুয়ায় সংশ্লিষ্টতার অভিযোগ

রবিবার বঙ্গভবন ছাড়ার কথা রয়েছে, পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের।

কাশিমপুর মেট্রো থানার ওসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ আশি হাজার টাকা মুক্তি বাবদ নিয়েছেন।

মানবতার আরেক নাম, মোহাম্মদ জাকির হোসেন একজন অসুস্থ বৃদ্ধ,মাকে চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে মানবিক দৃষ্টি খুলে দিয়েছে সমাজের অন্ধকার জগতের

এখনো পৃথিবীতে মানবতা বেঁচে আছে মোহাম্মদ জাকির হোসেনের মত উদার মনের মানুষ আছে বলে, মোহাম্মদ জাকির হোসেন, এক অসুস্থ বৃদ্ধ মায়ের চলাচলের জন্য একটি

এখনো হোসেনপৃথিবী থেকে মানবতা হারিয়ে যায়নি,মোহাম্মদ জাকির , একজন অসুস্থ বৃদ্ধ মাকে, চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে, মানবতার হাত আরো শক্তিশালী করলেন।

বিএনপির নির্যাতিত এবং ত্যাগী নেতা, জনাব মোঃসুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল ৫ আসন থেকে জনগণের ভোটে

হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টেট বাতিলের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও -রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন।

১০

নিউ আলিপুর থানা ও কেন্দ্র বাহিনী সহ – স্বরূপ বিশ্বাসের ফ্লাটে তল্লাশি।।

১১

নাসিরনগরে বেপরোয়া মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ  নিহত আহত -২

১২

অসহায় নারীদের টার্গেট করে তাদের সরলতার সুযোগ নিয়ে একের পর এক করে যাচ্ছে ধর্ষণের মতো জঘন্যত কাজ।

১৩

গাজীপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজন নাটক।

১৪

ঝিনাইদহে ১৬ মামলার আসামি মাদক গডফাদার মনির ও সহযোগী গ্রেফতার

১৫

মায়ের মামলায় বাবা জেলে, খালি ঘরে মিলল ছেলের ঝুলন্ত নিথর দেহ।

১৬

কে এই শাহীন অসংখ্য অসহায় নারীদের ধর্ষণ করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে কোনাবাড়ী।

১৭

এই সেই শাহীন গাজীপুর কোনাবাড়ী অসংখ্য অসহায় নারীদের টার্গেট করে জঘন্যতম কাজ করে চলেছে টাকা আছে বলে স্বপ চাপা দিতে পারে।

১৮

এই সেই শাহীন কোনাবাড়ী একাধ অসহায় নারীদের টার্গেট করে ধর্ষণের মত জঘন্য কাম কাজ করেও দিব্যি ঘুরে বেড়াচ্ছে

১৯

এই মাদককারীরা করে যাচ্ছে ছিনতাই রাধানি এদের শেষ কোথায়।

২০