বান্দরবানে ইসলামী শিক্ষা কেন্দ্র মাদ্রাসা’র ৩১তম বার্ষিক মাহফিল সম্পন্ন।
মোঃ হারুন অর রশিদ, উখিয়া কক্সবাজার প্রতিনিধিঃ নিউ যুগান্তর।
১০ই জানুয়ারি (শনিবার) বান্দরবান জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী শিক্ষা কেন্দ্র (কমপ্লেক্স) বান্দরবান এর ৩১তম বার্ষিক অনুষ্ঠিত হয় ।
সভায় ২০১৮,১৯,২১ সালেই হাফেজ এনামুল হক এর কাছ থেকেই শেষ হওয়া ৫জন হাফেজ কে সমাপনির পাগড়ী পাড়ানো হয়।
এসময় সভাপতিত্ব করেন, অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা হোসেন মোহাম্মাদ ইউনুছ।
উপস্থিত ছিলেন মুফতি শামসুদ্দিন জিয়া,
শায়খুল হাদীস ও প্রধান মুফতি আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম।
শাইখুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ হামজাহ্-
প্রতিষ্ঠাতা পরিচালক – জামিয়াতুন নূর আল আলামিয়্যাহ বাংলাদেশ। আল্লামা জাহেদুল্লাহ –
উস্তাযুল হাদিস, আল-জামিয়া-ইসলামিয়া পটুয়া ও মুহতামিম, ফয়জিয়া তাজ কুরআন মাদ্রাসা ইছাপুর, হাটহাজারী চট্টগ্রাম। মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী সিনিয়র পেশ ইমাম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ঢাকা।
এছাড়াও উপস্থিত ছিলেন মুফতি মীর শামসুদ্দিন বড়াইলী, মুহতামিম আবু হুরায়রা (রাঃ) মাদ্রাসা কেরানীগঞ্জ ঢাকা সহ উপস্থিত ছিলেন দেশবরেণ্য আলেম উলামাগণ।
ইসলামি শিক্ষা কেন্দ্র বান্দরবানের সাবেক শিক্ষক
হাফেজ এনামুল হক সাহেব বলেন, শিক্ষক হিসেবে নিজের ছাত্রদের সফলতা দেখা যে কত আনন্দের সেটা শিক্ষক ছাড়া কেউ বুঝবেনা। আমার প্রত্যেকটা শিক্ষার্থী আমার কাছে শখ করে রোপন করা ফুল গাছ, সেই গাছটাকে সযত্নে কিভাবে বড় করবো ফুল ফুটাবো সেই চিন্তাই করি। শিক্ষকের প্রকৃত সফলতা হলো তার ছাত্রদের সফলতা।পরিশেষে এই দোয়া কামনা করি সকল ছাত্রদেরকে সুস্থতার সহিত পড়া লেখা ও খেদমত করার তৌফিক দান করুক। মহান আল্লাহ পাক আমার খেদমত কে কবুল করে নেই এবং পরিচালক মহোদয়ের সুস্থতা ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের সুস্থতা কামনা ও মাদ্রাসার সফলতা কামনা করে করছি।
মন্তব্য করুন