কোনাবাড়ীতে প্রশাসনের নাকের ডগায় কালো নাহিদ এর ইয়াবা সাম্রাজ্য, ধ্বংসের পথে যুবসমাজ।
নিউ যুগান্তর ডেক্স রিপোর্ট :-
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মাদক নিয়ন্ত্রণের কাজ চলমান থাকলেও প্রশাসনের নাকের ডগায় চলছে জমজমাট মাদক ব্যবসা, এযেন এক লাইসেন্স প্রাপ্ত মার্কেটিং কোম্পানি,
মাদক ব্যবসাটি পরিচালনা করছে নাহিদ ওরফে (কালো নাহিদ) কোনাবাড়ী মেট্রো থানার পারিজাত এলাকার বিভিন্ন অলিতে-গলিতে, কালো নাহিদ এরিয়া ভিত্তিক বিভিন্ন মাদক ব্যবসায়ী নিয়োগ দিয়েছে যা নাহিদ এর ভাষায় সেলস ম্যান হিসেবে পরিচিত, নাহিদ এর ভাষ্য মতে টাকা হলে শুধু মাদক নয় সব কিছুর ব্যবসা করা সম্ভব, এখন প্রশ্ন হল নাহিদ এর মাদক ব্যবসার টাকা কোন কোন জায়গায় যায় এটা পর্যায়ক্রমে উন্মোচন করবে নিউ যুগান্তর।
কালো নাহিদ ইয়াবা ব্যবসার পাশাপাশি একটি বড় চক্র রয়েছে যা কিশোর গ্যাং নামে পরিচিত নাহিদ এর রুটিন অনুযায়ী চলে ইয়াবা ব্যবসা ও ছিনতাই মাঝে মধ্যেই আমারা নিউজ পাই কোনাবাড়ী নাওজোর রাস্তায় ছিনতাইয়ের ঘটনা ঘটে তার অধিকাংশ অপারেশনের নেতৃত্ব দেন কালো নাহিদ, আটক ছিনতাইকারির জামিন করতে অর্থায়ন করে থাকেন কালো নাহিদ, নিউ যুগান্তর এর সাথে কথা বলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন এলাকার যুব সমাজ নষ্ট করছে এই কালো নাহিদ প্রশাসনের ধরা ছোঁয়ার বাহিরে এই মাদক সম্রাজ্য পরিচালনা করছে এই মাদক কারবারি, আমাদের আগামী প্রজন্মকে প্রশিক্ষিত ও প্রতিষ্ঠিত করতে এই মাদক কারবারিকে দ্রুত গ্রেফতার করতে হবে। অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার এক প্রতিনিধি বলেন আমাদের চোখের সামনেই চলছে এই মাদক কারবারি সামাজিক ভাবে আমরা এর পদক্ষেপ নিতে গেলে প্রাণনাশের হুমকি প্রধান করে। কালো নাহিদ এর বিশ্বস্ত এক সহকারীর ভাষ্যমতে নাহিদ এর নামে নিউজ সংগ্রহ করতে গেলে নিউ যুগান্তর এর প্রকাশক ও সম্পাদককে হত্যার হুমকি প্রধান করে এবং তার নিয়ন্ত্রিত কিশোর গ্যাংদের অর্ডার দেন কালো নাহিদ, এমতাবস্থায় নিউ যুগান্তর এর প্রকাশক ও সম্পাদক নিরাপত্তা হীনতায় ভুগছেন এবং প্রশাসনের দৃশ্য আকর্ষণ করছেন।
কালো নাহিদ এর মাদক ব্যবসা সহ সকল অনৈতিক কার্যক্রম উন্মোচন হবে দ্বিতীয় পর্বে আপডেট জানতে চোখ রাখুন নিউ যুগান্তর এর পোর্টালে।
মন্তব্য করুন