নিউ যুগান্তর ডেস্ক:- গাজীপুর মহানগরীর কোনাবাড়ী মেট্রো থানার হাইওয়ে রোডে চলছে পুলিশের তল্লাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশা যানবাহনে চেক পোস্ট বসিয়ে তল্লাশি পরিচালনা করছে কোনাবাড়ী মেট্রো থানা পুলিশ (জিএমপি) কোনাবাড়ী এলাকার ফ্লাইওভার ব্রিজে পূর্ব মাথায় বাইমাইল এলাকায় এই কার্যক্রম পরিচালনা করেন এ এস আই সাত্তার, এই অভিযানটি সার্বক্ষণিক তদারকি করছেন কোনাবাড়ী মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ, সাধারণ মানুষের ভাষ্যমতে কোনাবাড়ী মেট্রো থানার ওসি স্যারের দায়িত্বশীলতায় কোনাবাড়ী এলাকা অনেক নিরাপদ ও স্থিতিশীলতা ফিরিয়ে আসছে। এই অভিযান এর মাধ্যমে শহর এর বাহির থেকে আশা সন্ত্রাসী নির্বাচন বানচাল করা নৈরাজ্য সৃষ্টিকারা চিহ্নিত হবে এবং আইনি ব্যবস্থার মধ্যমে নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহনযোগ্য হবে বলে মনে করছি। এসময় দেখা যায় বিভিন্ন যানবাহন সিএনজি, প্রাইভেট কার, বাস সহ বিভিন্ন গাড়িতে তল্লাশি পরিচালনা করেন, সাধারণ মানুষের ভাষ্যমতে এই অভিযান পরিচালনা অব্যাহত থাকলে নির্বাচনী পূর্ব সময়ের নৈরাজ্য অনেক অংশে কমে যাবে।
মন্তব্য করুন