‎নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
৮ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৮ জন

বিজয়নগরে জুলাই যোদ্ধার ওপর হত্যাচেষ্টা ও হামলা ‎বাড়িঘর লুণ্ঠন, প্রাণনাশের হুমকি—চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার।

‎ বিজয়নগরে জুলাই যোদ্ধার ওপর হত্যাচেষ্টা ও হামলা
‎বাড়িঘর লুণ্ঠন, প্রাণনাশের হুমকি—চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার।
‎
‎নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
‎
‎ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামে জুলাই যুদ্ধের আহত এক যোদ্ধা আমির খানের ওপর ধারাবাহিক হামলা, হত্যাচেষ্টা এবং বাড়িঘর লুণ্ঠনের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন পার করছে।
‎অভিযোগ সূত্রে জানা যায়, কালাছড়া গ্রামের বাসিন্দা আহত জুলাই যোদ্ধা আমির খান (পিতা: মৃত সেমেদ মিয়া) দীর্ঘদিন ধরে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছিলেন। তার এই প্রতিবাদের জের ধরে তাকে ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে একাধিকবার হামলা চালানো হয়।
‎ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি হানিফ মিয়া (মেম্বার)কে প্রধান অভিযুক্ত করে কামরুল ইসলাম মান্টু, আমজাত হোসেন, বাবুল মিয়া, তৌহিদ মিয়া, রাসেল মিয়া, শাহ আলম মিয়া, ইয়াসিন মিয়া, মাসুম মিয়া, মহসিন মিয়া, শাহিন ভূঁইয়া, মো. মাসুমসহ আরও অন্তত ২০-২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জন ব্যক্তি হামলায় অংশ নেয় বলে দাবি করা হয়েছে।
‎আমির খান অভিযোগ করেন, অভিযুক্তদের অনেকেই এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এর মধ্যে রয়েছে মাদক ব্যবসা, ইয়াবা পাচার, স্বর্ণ চোরাচালান ও হুন্ডি ব্যবসা। এসব কর্মকাণ্ডে বাধা দেওয়ায় তিনি ও তার পরিবার তাদের রোষানলে পড়েন।
‎তিনি আরও জানান, অভিযুক্তরা একাধিকবার প্রকাশ্যে সভা করে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেয়। এমনকি এক থেকে দেড়শ লোক জড়ো করে প্রকাশ্যে তাদের হত্যার ঘোষণা দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
‎এরপর ধারাবাহিকভাবে তাদের বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর চালায় এবং নগদ টাকা, স্বর্ণালঙ্কার, গবাদিপশুসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এতে পরিবারটি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।
‎পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভুক্তভোগী পরিবার জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন দিলে প্রশাসন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
‎এ ঘটনায় আমির খান প্রথমে বিজয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে গত ২২ মার্চ ২০২৬ তারিখে মামলা দায়ের করা হয়। তবে অভিযোগ রয়েছে, মামলার অভিযুক্তরা জামিনে মুক্ত হয়ে এসে পুনরায় তাদের ওপর হামলা চালায় এবং ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে।
‎বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং যেকোনো সময় আবারও বড় ধরনের হামলার আশঙ্কা করছে।
‎ভুক্তভোগী আমির খান মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তিনি দেশের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কোনাবাড়ী থানা বিএনপির বিক্ষোভ মিছিল করে বিএনপির দুঃসাহসী ত্যাগী নেতাদের মধ্যে একজন নেতা মো: নিরব মেহেরাজ (নূর)।

১

গুইমারায় ইয়াবাসহ দণ্ডপ্রাপ্ত যুবকের বিরুদ্ধে অনলাইন জুয়ায় সংশ্লিষ্টতার অভিযোগ

২

রবিবার বঙ্গভবন ছাড়ার কথা রয়েছে, পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের।

৩

কাশিমপুর মেট্রো থানার ওসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ আশি হাজার টাকা মুক্তি বাবদ নিয়েছেন।

৪

মানবতার আরেক নাম, মোহাম্মদ জাকির হোসেন একজন অসুস্থ বৃদ্ধ,মাকে চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে মানবিক দৃষ্টি খুলে দিয়েছে সমাজের অন্ধকার জগতের

৫

এখনো পৃথিবীতে মানবতা বেঁচে আছে মোহাম্মদ জাকির হোসেনের মত উদার মনের মানুষ আছে বলে, মোহাম্মদ জাকির হোসেন, এক অসুস্থ বৃদ্ধ মায়ের চলাচলের জন্য একটি

৬

এখনো হোসেনপৃথিবী থেকে মানবতা হারিয়ে যায়নি,মোহাম্মদ জাকির , একজন অসুস্থ বৃদ্ধ মাকে, চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে, মানবতার হাত আরো শক্তিশালী করলেন।

৭

বিএনপির নির্যাতিত এবং ত্যাগী নেতা, জনাব মোঃসুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল ৫ আসন থেকে জনগণের ভোটে

৮

হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৯

টেট বাতিলের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও -রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন।

১০

নিউ আলিপুর থানা ও কেন্দ্র বাহিনী সহ – স্বরূপ বিশ্বাসের ফ্লাটে তল্লাশি।।

১১

নাসিরনগরে বেপরোয়া মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ  নিহত আহত -২

১২

অসহায় নারীদের টার্গেট করে তাদের সরলতার সুযোগ নিয়ে একের পর এক করে যাচ্ছে ধর্ষণের মতো জঘন্যত কাজ।

১৩

গাজীপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজন নাটক।

১৪

ঝিনাইদহে ১৬ মামলার আসামি মাদক গডফাদার মনির ও সহযোগী গ্রেফতার

১৫

মায়ের মামলায় বাবা জেলে, খালি ঘরে মিলল ছেলের ঝুলন্ত নিথর দেহ।

১৬

কে এই শাহীন অসংখ্য অসহায় নারীদের ধর্ষণ করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে কোনাবাড়ী।

১৭

এই সেই শাহীন গাজীপুর কোনাবাড়ী অসংখ্য অসহায় নারীদের টার্গেট করে জঘন্যতম কাজ করে চলেছে টাকা আছে বলে স্বপ চাপা দিতে পারে।

১৮

এই সেই শাহীন কোনাবাড়ী একাধ অসহায় নারীদের টার্গেট করে ধর্ষণের মত জঘন্য কাম কাজ করেও দিব্যি ঘুরে বেড়াচ্ছে

১৯

এই মাদককারীরা করে যাচ্ছে ছিনতাই রাধানি এদের শেষ কোথায়।

২০