বিশেষ প্রতিবেদকঃ
২৭ মার্চ ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৩ জন

এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয়।

 

বিশেষ প্রতিবেদকঃ

চট্টগ্রাম বিভাগের এসএসসি ’৯১ ব্যাচের বন্ধুদের অংশগ্রহণে পবিত্র ঈদ উপলক্ষে বান্দরবানে এক ব্যতিক্রমধর্মী মিলনমেলা ও আড্ডা অনুষ্ঠিত হয়েছে। খেঁয়াজু পাড়ায় তৈয়ব তাহেরের খামারবাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত বন্ধুদের সরব উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে সাধারণ পরিষদের সভাপতি নুর উদ্দিন জাহেদের সভাপতিত্বে এবং মানবিক পরিষদের সভাপতি লায়ন চৌধুরী আনোয়ারুল আজিমের সঞ্চালনায় বক্তব্য দেন সমন্বয়কারী ও ক্রিয়েটর এডমিন মোঃ আনিসুল হক চৌধুরী, উপদেষ্টা আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু, আলহাজ্ব শফিক উদ্দিন আহমেদ, সাধারণ পরিষদের সাধারণ সম্পাদক আবদুল আলীম এবং মানবিক পরিষদের সাধারণ সম্পাদক তৈয়ব তাহের।

এ সময় সাধারণ পরিষদের সহ-সভাপতি ও এডমিন সদস্য লায়ন আলহাজ্ব এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু), আইরিন মনীষা, মুন আলমগীর, মঈন উদ্দিন বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদ, সাধারণ পরিষদ, মানবিক পরিষদ ও এডমিন সদস্যদের নেতৃবৃন্দ যথাক্রমে মন্জু, কামরুন নাহার, মোঃ আসাদুজ্জামান, মোহাম্মদ হিরু, জসিম উদ্দিন, মোঃ বাহার, মানিক, মমতাজ নাছরিন, নাসিমা, শাপলা, আবদুর রহিম, নাছিমা আকতার নেলী, আজিজ মাহমুদা, ফাতেমা মোনায়েম, মোঃ রহিম, মোঃ এয়াকুব, মোঃ রাশেদ, এস.এম. মহিউদ্দিন, আজগর আলী, বেলাল, লোকমান, জসিম, মান্নান, বেলাল উল্লাহ, আলাউদ্দিন, জাকারিয়া, বক্কর, নুরুল আমিন, জাহেদ, সাহেদ, তসলিম, ইমরান, কামরুলসহ এসএসসি ’৯১ ব্যাচের অসংখ্য বন্ধু-বন্ধবী।

দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। বন্ধুত্বের টানে বিভিন্ন জেলা থেকে আগত বন্ধুদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও অর্থবহ করে তোলে।

বক্তারা বলেন, বন্ধুত্বের এই অমলিন বন্ধন অটুট রেখে এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগকে সারা দেশের সেরা মানবিক সংগঠনে পরিণত করার প্রত্যয় রয়েছে।

সভায় সদ্য সমাপ্ত রমজান মাসে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় মাসব্যাপী ইফতার এবং ঈদ উপহার বিতরণের কার্যক্রম তুলে ধরা হয়। একই সঙ্গে গরিব ও অসচ্ছল মেয়েদের বিয়ে এবং দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় মানবিক কার্যক্রম আরও ব্যাপক করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ডিসেম্বর ২০২৬ সালে সারা দেশ থেকে অন্তত দুই হাজারের বেশি বন্ধুর অংশগ্রহণে একটি মহা মিলনমেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনকে আরও গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও দেওয়া হয়।

বক্তারা একসুরে বলেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া—সারা দেশে ছড়িয়ে পড়ুক এই বন্ধুত্বের বন্ধন।

শেষে সভাপতি নুর উদ্দিন জাহেদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কোনাবাড়ী থানা বিএনপির বিক্ষোভ মিছিল করে বিএনপির দুঃসাহসী ত্যাগী নেতাদের মধ্যে একজন নেতা মো: নিরব মেহেরাজ (নূর)।

গুইমারায় ইয়াবাসহ দণ্ডপ্রাপ্ত যুবকের বিরুদ্ধে অনলাইন জুয়ায় সংশ্লিষ্টতার অভিযোগ

রবিবার বঙ্গভবন ছাড়ার কথা রয়েছে, পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের।

কাশিমপুর মেট্রো থানার ওসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ আশি হাজার টাকা মুক্তি বাবদ নিয়েছেন।

মানবতার আরেক নাম, মোহাম্মদ জাকির হোসেন একজন অসুস্থ বৃদ্ধ,মাকে চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে মানবিক দৃষ্টি খুলে দিয়েছে সমাজের অন্ধকার জগতের

এখনো পৃথিবীতে মানবতা বেঁচে আছে মোহাম্মদ জাকির হোসেনের মত উদার মনের মানুষ আছে বলে, মোহাম্মদ জাকির হোসেন, এক অসুস্থ বৃদ্ধ মায়ের চলাচলের জন্য একটি

এখনো হোসেনপৃথিবী থেকে মানবতা হারিয়ে যায়নি,মোহাম্মদ জাকির , একজন অসুস্থ বৃদ্ধ মাকে, চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে, মানবতার হাত আরো শক্তিশালী করলেন।

বিএনপির নির্যাতিত এবং ত্যাগী নেতা, জনাব মোঃসুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল ৫ আসন থেকে জনগণের ভোটে

হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টেট বাতিলের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও -রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন।

১০

নিউ আলিপুর থানা ও কেন্দ্র বাহিনী সহ – স্বরূপ বিশ্বাসের ফ্লাটে তল্লাশি।।

১১

নাসিরনগরে বেপরোয়া মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ  নিহত আহত -২

১২

অসহায় নারীদের টার্গেট করে তাদের সরলতার সুযোগ নিয়ে একের পর এক করে যাচ্ছে ধর্ষণের মতো জঘন্যত কাজ।

১৩

গাজীপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজন নাটক।

১৪

ঝিনাইদহে ১৬ মামলার আসামি মাদক গডফাদার মনির ও সহযোগী গ্রেফতার

১৫

মায়ের মামলায় বাবা জেলে, খালি ঘরে মিলল ছেলের ঝুলন্ত নিথর দেহ।

১৬

কে এই শাহীন অসংখ্য অসহায় নারীদের ধর্ষণ করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে কোনাবাড়ী।

১৭

এই সেই শাহীন গাজীপুর কোনাবাড়ী অসংখ্য অসহায় নারীদের টার্গেট করে জঘন্যতম কাজ করে চলেছে টাকা আছে বলে স্বপ চাপা দিতে পারে।

১৮

এই সেই শাহীন কোনাবাড়ী একাধ অসহায় নারীদের টার্গেট করে ধর্ষণের মত জঘন্য কাম কাজ করেও দিব্যি ঘুরে বেড়াচ্ছে

১৯

এই মাদককারীরা করে যাচ্ছে ছিনতাই রাধানি এদের শেষ কোথায়।

২০