জনসাধারণের নিরাপত্তা ও যানজট নিরসনে কোনাবাড়ীতে প্রশাসনের উচ্ছেদ অভিযান।
নিউ যুগান্তর ডেস্ক:-
ঢাকা টাঙ্গাইল মহা সড়কে কোনাবাড়ী এলাকায় ফুটপাত দখল করে চলছে বেপক বেচা কেনা যার ফলে সাধারণ মানুষের জন্য একটি হুমকি, হকারদের দখলে হাইওয়ে রোডের অধিকাংশ রাস্তা এতে নিয়মিত যানজট তৈরী হচ্ছে, অন্যদিকে এই যানজট নিরসন এবং সাধারণ মানুষের যাতায়াতের সুব্যবস্থার জন্যই কোনাবাড়ী মেট্রো থানা অফিসার ইনচার্জ জনাব ইফতেখার সাহেবের নেতৃত্বেই এই অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়েছে এতে করে ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত করে যানজট নিরসন ও জননিরাপত্তা নিশ্চিত হবে এবং অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা ভেঙে সুন্দর পরিবেশ সৃষ্টি করার মাধ্যমেই জনগণের স্বস্তি ফিরবে।
অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা বলছে কোনাবাড়ী মেট্রো থানার বর্তমান অফিসার ইনচার্জ জনাব ইফতেখার স্যারের দায়িত্ব গ্রহণের পর থেকে কোনাবাড়ীতে মাদক, চুরি, ছিনতাই, এবং কোনাবাড়ীর জনসাধারণের নিরাপত্তার দিক বিবেচনা করে ফুটপাতের এই উচ্ছেদ অভিযান কোনাবাড়ী মেট্রো থানার প্রায় ৬ লক্ষ মানুষের স্বস্তি ফিরে পাচ্ছে বলে মন্তব্য করেছেন।
মন্তব্য করুন