শহীদুল ইসলাম,বিশেষ প্রতিবেদকঃ
১১ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৯ জন

বিএনপির দুঃসময়ের কান্ডারি ডা. লুসি খান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ।

 

শহীদুল ইসলাম,বিশেষ প্রতিবেদকঃ

চট্টগ্রাম: দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের ধারাবাহিকতায় এবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সম্পাদক ডা. লুসি খান। দলীয় দুর্দিনে রাজপথে সক্রিয় থাকা এই নেত্রীর মনোনয়ন প্রত্যাশা ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

বিগত এক দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক অস্থিরতার সময়ে ডা. লুসি খান নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন আপোষহীন ও লড়াকু সংগঠক হিসেবে। দলীয় সূত্রে জানা যায়, স্বৈরশাসনামলে তিনি একাধিকবার হামলা ও মামলার শিকার হন। ঝুঁকি উপেক্ষা করে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্ব প্রদান করেন তিনি।

শুধু রাজনৈতিক কর্মসূচিই নয়, মানবিক উদ্যোগেও ছিল তার দৃশ্যমান উপস্থিতি। বিভিন্ন সময়ে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিয়েছেন তিনি। এসব কার্যক্রম বিএনপির জনসম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তৎকালীন সময়ে তার বাসভবনে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনার ঘটনাও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচিত। দলীয় পরিচয়ের কারণে তাকে নানা চাপের মুখে পড়তে হলেও তিনি সংগঠন ছেড়ে যাননি—এমন দাবি তৃণমূল নেতাকর্মীদের।

মনোনয়ন ফরম সংগ্রহের খবর চট্টগ্রামজুড়ে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শিক্ষিকা বলেন, “যোগ্যতা, শিক্ষাগত পটভূমি এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিবেচনায় ডা. লুসি খান একজন শক্তিশালী প্রার্থী হতে পারেন। সংসদে শিক্ষিত ও দক্ষ নারীর অংশগ্রহণ দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে।”

প্রবীণ সাংবাদিকদের ভাষ্যেও উঠে এসেছে তার সংগ্রামী ভূমিকা। তারা জানান, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও চিকিৎসাসেবা কার্যক্রম চালিয়ে যাওয়া এবং মাঠে সক্রিয় থাকা তাকে আলাদা পরিচিতি দিয়েছে।

ডা. লুসি খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দল তাকে মনোনয়ন দিলে নারী শিক্ষা বিস্তার, বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান। পাশাপাশি তিনি একটি মানবিক, শিক্ষিত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন—দলের কঠিন সময়ে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের মূল্যায়নে কতটা গুরুত্ব দেবে দল? সেই উত্তরই এখন অপেক্ষার বিষয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কোনাবাড়ী থানা বিএনপির বিক্ষোভ মিছিল করে বিএনপির দুঃসাহসী ত্যাগী নেতাদের মধ্যে একজন নেতা মো: নিরব মেহেরাজ (নূর)।

গুইমারায় ইয়াবাসহ দণ্ডপ্রাপ্ত যুবকের বিরুদ্ধে অনলাইন জুয়ায় সংশ্লিষ্টতার অভিযোগ

রবিবার বঙ্গভবন ছাড়ার কথা রয়েছে, পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের।

কাশিমপুর মেট্রো থানার ওসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ আশি হাজার টাকা মুক্তি বাবদ নিয়েছেন।

মানবতার আরেক নাম, মোহাম্মদ জাকির হোসেন একজন অসুস্থ বৃদ্ধ,মাকে চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে মানবিক দৃষ্টি খুলে দিয়েছে সমাজের অন্ধকার জগতের

এখনো পৃথিবীতে মানবতা বেঁচে আছে মোহাম্মদ জাকির হোসেনের মত উদার মনের মানুষ আছে বলে, মোহাম্মদ জাকির হোসেন, এক অসুস্থ বৃদ্ধ মায়ের চলাচলের জন্য একটি

এখনো হোসেনপৃথিবী থেকে মানবতা হারিয়ে যায়নি,মোহাম্মদ জাকির , একজন অসুস্থ বৃদ্ধ মাকে, চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে, মানবতার হাত আরো শক্তিশালী করলেন।

বিএনপির নির্যাতিত এবং ত্যাগী নেতা, জনাব মোঃসুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল ৫ আসন থেকে জনগণের ভোটে

হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টেট বাতিলের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও -রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন।

১০

নিউ আলিপুর থানা ও কেন্দ্র বাহিনী সহ – স্বরূপ বিশ্বাসের ফ্লাটে তল্লাশি।।

১১

নাসিরনগরে বেপরোয়া মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ  নিহত আহত -২

১২

অসহায় নারীদের টার্গেট করে তাদের সরলতার সুযোগ নিয়ে একের পর এক করে যাচ্ছে ধর্ষণের মতো জঘন্যত কাজ।

১৩

গাজীপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজন নাটক।

১৪

ঝিনাইদহে ১৬ মামলার আসামি মাদক গডফাদার মনির ও সহযোগী গ্রেফতার

১৫

মায়ের মামলায় বাবা জেলে, খালি ঘরে মিলল ছেলের ঝুলন্ত নিথর দেহ।

১৬

কে এই শাহীন অসংখ্য অসহায় নারীদের ধর্ষণ করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে কোনাবাড়ী।

১৭

এই সেই শাহীন গাজীপুর কোনাবাড়ী অসংখ্য অসহায় নারীদের টার্গেট করে জঘন্যতম কাজ করে চলেছে টাকা আছে বলে স্বপ চাপা দিতে পারে।

১৮

এই সেই শাহীন কোনাবাড়ী একাধ অসহায় নারীদের টার্গেট করে ধর্ষণের মত জঘন্য কাম কাজ করেও দিব্যি ঘুরে বেড়াচ্ছে

১৯

এই মাদককারীরা করে যাচ্ছে ছিনতাই রাধানি এদের শেষ কোথায়।

২০